somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ পাখির গল্প- আমি যখন ইকারাস

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ সবসময় আকাশের প্রতি আলাদা এক ধরনের অনুভূতি লালন করে। আমার মনে হয় প্রতিটি মানুষেরই জীবনে কোন না কোন মুহূর্তে আকাশে উড়ার ইচ্ছে হয়েছে। সে যত ভাল বা খারাপ হোক না কেন। অবশ্য ভাল বা খারাপ মানুষ বলে কিছু আছে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ কথা। কারণ মানুষ মাত্রই স্বার্থপর। যখন কোন একজন মানুষ এমন কোন কাজ করে যা শুধুমাত্র নিজের স্বার্থ-উদ্ধার ব্যতীত অন্য কারো উপকারে আসে না তখন অন্য সবাই তাকে স্বার্থপর বলে। কাউকে স্বার্থপর বলাও এক ধরনের স্বার্থপরতা। যাই হোক, এখন মূল প্রসঙ্গে ফিরে আসি। আপনারা নিশ্চয়ই ইকারাস এর গল্প শুনেছেন পরেছেন?

আমি আমার জীবনে ইকারাসের গল্প প্রথম শুনি আসলাম নামের এক আঙ্কেলের কাছ থেকে। উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে উনাকে সৌদি আরবে প্রবাসি হতে হয়। উনি ওই সময়ে ওখানে মুদি দোকানে কাজ করতেন। উনি প্রায়শই আমাদের বাসায় আসতেন। আমাকে অনেক আদর করতেন। আমিও উনাকে খুব পছন্দ করতাম। কারণ উনি আমাকে মজার মজার অঙ্ক শিখাতেন এবং গল্প শুনাতেন। আমার আকাশ দেখার এবং চেনার হাতে খড়ি মূলত আসলাম আঙ্কেলের কাছ থেকেই। উনিই আমাকে প্রথম আকাশের সপ্তর্ষিমণ্ডল চিনিয়েছিলেন। উনার কাছ থেকেই আমি ইকারাসের বন্দী থাকার গল্প শুনি। ইকারাসের বাবার মোমের পাখা তৈরির গল্প শুনি। কিভাবে ওই মোমের পাখায় ভর করে কিভাবে সূর্য্যির কাছে গিয়ে পাখা গলে মৃত্যু বরন করে সেই গল্প শুনি। আমার ওই সময় কোন গল্পের মোরাল বুঝার মত বয়স হয়নি। আমি শুধু বুঝতে পেরেছিলাম ঐ ছেলেটি সূর্য পর্যন্ত পৌছাতে পারেনি। আমি এতে খুব দুঃখ পেয়েছিলাম। আমার ঐ সময় থেকেই স্বপ্ন ছিল যে আমি একদিন ইকারাসের মত মোমের পাখায় ভর করে আকাশে উড়ব। রাতের আকাশে উড়ে উড়ে শহরের আলো দেখব। চাঁদের সামনে দিয়ে উরে পৃথিবীতে নিজের ছায়া ফেলবো। তারপর একদিন বুঝতে পারলাম যে উড়া সম্ভব না। তখন স্বপ্ন শুরু করলাম পাইলট হওয়ার। আরও দ্রুত বুঝতে পারলাম এটা আরও বেশি মাত্রায় অসম্ভব। তখন নামাজে বসে দোয়া করতাম আল্লাহ যেন আমাকে পাইলট বানায়, আল্লাহ যেন আমাকে একটা হেলিকপ্টার দেয়। যদি আল্লাহ আমাকে হেলিকপ্টার দেয় তাহলে আমি আল্লাহকে আমার সব খেলনা দিয়ে দিব। কিন্তু আল্লাহ আমার খেলনা হয়ত তেমন একটা পছন্দ করতেন না। কারণে আমার অধিকাংশ খেলনাই পুলিশি এবং মারণাস্ত্র-মূলক। আল্লাহতো আবার রহীম রহমান। উনি যুদ্ধাস্ত্র পছন্দ না করাটাই স্বাভাবিক। আমি যখন প্লেনে করে আকাশ ভ্রমণ করতাম আমি সবসময় উইন্ডো সিট খুঁজতাম। যাতে করে আকাশ থেকে মাটি, নদী, সাগর, মরুভূমি, মরুভূমির ফসলের মাঠ দেখতে পারি। টাস্কি খাবেন না প্লিজ। মরুভূমিতেও ফসল ফলান হয়। এবং ওগুলো অনেক সুন্দর। গোল গোল ফসলের মাঠ। আমার কাছে কখনই আকাশ ভাল লাগতনা। বোরিং মেঘমালা... মেঘের পরে মেঘে... মেঘের নীচে মেঘ... মেঘের উপরে মেঘ... উফ অসহ্য মেঘ যন্ত্রণা...

আমি উড়ার স্বপ্ন দেখতাম। জেগে জেগেই দেখতাম। পেন্সিলের পিঠে কাগজ কে পাখার মত করে বেধে নিতাম। তারপর আকাশে উড়ে উড়ে শত্রু নিধন করতাম, জেট বিমান ফেলে দিতাম, প্রেম করতাম ইত্যাদি...

আজ শিশুকালেই থাকুক। ভবিষ্যতে যদি কোনদিন সময় পাই তাহলে মানুষ পাখির গল্প শেষ করব... অথবা শুরু করবো।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×