somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি তো আসছেন ”ই এশিয়া 2011” সম্মেলনের ফ্রিল্যান্সিং সেমিনারে!

২৪ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী ১ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি মেলা ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ই-এশিয়া সম্মেলনে ৩০টি দেশের ৯০ জন এবং বাংলাদেশের ৬০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এই আয়োজনে আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, ৩০টি সেমিনার এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা তুলে ধরা হবে। সেমিনারের সময়সূচী ডাউনলোড করুন এখান থেকে


এর মধ্যে ৩রা ডিসেম্বর সকাল ১১:৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার। যেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভাবনা, সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনা করবেন দেশ-বিদেশের আউটসোর্সিং বিশেষজ্ঞরা। উক্ত সেমিনারে যোগ দিতে ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার।

মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সূত্রে থেকে বলা হয়েছে, ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুণ ফ্রিল্যান্সাররা।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করা যাবে ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় বিসিএস মেলার ই-এশিয়া স্টল থেকে। এছাড়া ছাত্ররা মাত্র ৫০০ টাকা দিয়ে সবগুলো সেমিনারের প্যাকেজ হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×