মোবাইলে বাংলা লেখা বা পড়া এখন আর কোন সমস্যাই না!!!
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু অনেক ক্ষেত্রেই মোবাইলে বাংলা না থাকায় বাংলা ভাষার ওয়েবসাইটগুলো দেখতে পারি না। এখন আপনাকে আর বাংলা দেখা বা বাংলা লেখা থেকে বঞ্জিত হতে হবে না বলে আশা করছি। এজন্য প্রথমে আপনার মোবাইলে অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে। যাদের মোবাইলে বিল্টইন দেয়া আছে তাদের আর ইন্সটলের প্রয়োজন নেই। প্রথমে অপেরা মিনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। সাধারণত oera 4.4 বেশিরভাগ মোবাইলেই সাপোর্ট করে।
এখান থেকে ডাউনলোড করুন। অথবা আপনার মোবাইলের মডেল অনুযায়ী ডাউনলোড করুন। বাংলা লেখা পড়ার উপায়ঃ

প্রথমে অপেরা মিনি ওপেন করে অ্যাড্রেসবারে (যেখানে অ্যাড্রেস লেখা হয়) লিখুন opera:config। এরপর এন্টার (বা go) প্রেস করুন। এখন যে পেইজটি আসবে তার একেবারে নিচের দিকে দেখবেন লেখা আছে ‘Use bitmap fonts for complex script’। এটি No দেয়া থাকে। এখন আপনি এটি Yes করে দিন। উপরের ইমেজটি খেয়াল করুন। সবশেষে ok বা save করুন। ব্যাস এবার আপনার মোবাইল বাংলা দেখার জন্য প্রস্তুত।
বাংলা লেখাঃ অ্যাড্রেস বারে লিখুন
http://www.writebangla.com; তারপর ‘Allow’ করুন। এবার আপিন যে পেইজ এ যাবেন সেখানে phonetic এর নিয়মে বাংলা লিখুন। যেমন: ইংরেজীতে Bangladesh টাইপ করলে বাংলায় “বাংলাদেশ” লেখা হবে। এখন শুধু উপভোগ করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন