শুরু সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিল থেকে, যেখান নারীরা আপন আলোয় সমুন্নত। তারপর মুক্তিযুদ্ধ, সেখানেও নারীরা প্রমান করেছে তারা শান্তিপ্রিয় হলেও প্রয়োজনে অস্ত্র হাতে লড়তে পারে। এভাবেই প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলেছে নারীরা। তাদের সবর উপস্থিস্তি আজ সকল স্থানেই দৃশ্যমান। দেশের নেতৃত্ব থেকে শুরু করে সংসদ ও বিভিন্ন কর্মক্ষেত্রে, স্কুল, কলেজে, সমাজ সেবা, সশস্ত্র বাহিনীতে। বিদেশে আজ সর্বত্র নারীদের পদচারনা আমাদের মুগ্ধ করে, বিমোহিত করে, অনুপ্রেরনা জোগায়। আজ এভাবেই ভাল লাগে মেয়েরা সমান তালে ছেলেদের সাথে এগিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। অথচ কেউ তেতুল তত্ত্ব দিয়ে এই নারীদেরকেই আটকে রাখতে চেয়েছে চার দোয়ালের মধ্যে, এরা শুধু নারীদেরকেই আটকাতে চায় নাই, চেয়েছে পুরা সমাজটাকে এবং দেশটাকে অর্থনৈতিক ভাবে আটকে রাখে, গোটা দেশটাকে ধবংস করতে চায়। একজন কর্মজীবী নারী আজ তার পরিবারকে সাহায্য করছে এবং সমাজের ক্ষেত্রে মাথা উচু করে দাঁড়াতে পারছে কিন্তু কোন কোন মহল সেটাকে ভালো চোখে দেখছে না। আজ যদি আমরা আমাদের প্রধান রপ্তানী খাত গামেন্টেসের দিকে তাকাই তাহলে দেখতে পাই লক্ষ লক্ষ নারী শ্রমিক এটার সাথে যুক্ত রয়েছে এবং আমাদের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে কাজ করছে। পূর্বে নারীরা শুধু গৃহকর্মী হিসেবে কাজ করতো বাসায় বাসায়। আজ সে চেহারাও পাল্টে গেছে। আজ আর বাসার কাজের মেয়ে খুজে পাওয়া যায় না। তার মানে হলো মেয়েরা অন্য কোথাও কাজ পাচ্ছে। তাই বাসার কাজ করতে আসছে না। আজ তারা স্বাধীনভাবে নিজের কাজ খুঁজে নিচ্ছে, পরাধীনভাবে বাসায় কাজ করতে চাচ্ছে না। আর এই পরিবর্তনের ছোয়া লেগেছে সমাজে তথা সারা দেশে। তাই আমি অভিবাদন জানাই নারীদের এই এগিয়ে যাওয়াকে।
মহিলারা পাল্টে দিচ্ছে পরিবার, সমাজ তথা দেশের দৃশ্যপট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।