somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সক্রিয় রেখে কোনভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমরা কি ভুলে গেলাম সেই অস্বাভাবিক দিনগুলোর কথা? বাংলাভাই গাছে ঝুলিয়ে মানুষের চামড়া তুলে নিয়েছে, হাত-পা, মাথা কেটেছে। রাষ্ট্রক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে, ‘বাংলাভাই নামে কেউ নেই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি’। আমরা কি ভুলে গেলাম, রমনার বটমুলে পহেলা বৈশাখে বোমা হামলার কথা, সিপিবি’র জনসভায় বোমা হামলার কথা, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অফিসে বোমা হামলার কথা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার কথা, একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলার কথা? আমরা কি ভুলে গেলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহসানউল্লাহ মাস্টার, শাহ এসএম কিবরিয়া, আইভি রহমানের উপর বোমাহামলা, গ্রেণেড হামলা করে হত্যা করার কথা? ভুলে গেলাম কি, একসময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেণেড হামলার কথা? গ্রেণেড হামলা করে সেই দোষ আওয়ামীলীগের উপর চাপানোর কথা? জজ মিয়া নাটক সাজানোর কথা? আমরা কি ভুলে গেলাম, বগুড়ার অবৈধ অস্ত্র চালান ধরা পড়ার কথা, পুরুলিয়ায় অস্ত্রের চালান ধরা পড়ার কথা, চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ অস্ত্রের চালান ধরা পড়ার কথা? আমরা কি ভুলে গেলাম, বিএনপি-জামাতের পৃষ্ঠ পোষকতায় বাংলা ভাই, জেএমবি, হুজি, হিজবুতদের জঙ্গিবাদী তালেবানী সন্ত্রাসীদের উত্থানের কথা? কেমন ছিল সেই দিনগুলো? কেমন অবস্থার মধ্য দিয়ে গিয়েছিল তখন দেশ? বিএনপি-জামাত জোট অস্বাভাবিক এক অপ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছিল দেশে। সেই জঙ্গিবাদী অপতৎপরতা বন্ধ হয়েছে, দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতুর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, আইসিটির উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। এই মুহূর্তে দেশের কিছু বিশিষ্ট ব্যক্তিরা বলতে চাচ্ছেন, ‘দেশ অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে’। পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনায় তাদের বলা উচিত ছিল, বিএনপি-জামাতের অস্বাভাবিক করাল গ্রাস থেকে মুক্ত হচ্ছে দেশ। বিএনপি-জামাতের কর্মকাণ্ডকে কোনভাবেই সুস্থ ধারার রাজনীতি বলা যায়না। তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ সম্ভব নয়। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হলে তাদেরকে পরিহার করতে হবে, তবেই দেশের উন্নতি সম্ভব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×