somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলন কখনোই ফুলের বিছানা ছিল না, আত্মত্যাগ দিয়েই আন্দোলন সফল হয়

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত শত নিরীহ মানুষকে পেট্রলবোমায় দগ্ধ করার ক্ষতি হিসাবে আসবে কিভাবে? আন্দোলন ডেকে নেতারা গায়েব, রাস্তায় পেট্রলবোমা সন্ত্রাসী নামানোর ক্ষতি হিসাব হবে কিভাবে?
মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টির অপপ্রযাসকে রাজনীতি, আন্দোলন বলার বিভ্রান্ত তরুন-যুবসমাজ সৃষ্টির ক্ষতির হিসাব হবে কিভাবে? মানুষ হত্যা করে, মানুষকে আতংকিত করে রাজনীতি করা যায়, আন্দোলন করা যায় - এমন দৃষ্টান্ত সৃষ্টির ক্ষতি হিসাব হবে কিভাবে? অপরাজনীতিকে রাজনীতি, সন্ত্রাসকে আন্দোলন বলার ক্ষতি হিসাবে আসবে কিভাবে? রাজনীতি থাকলে আন্দোলন থাকবে। আন্দোলনের গর্বিত ইতিহাস আমাদের। সেই গর্বিত ইতিহাসের আন্দোলন কোথায়? মানুষ হত্যা কি সেই গর্বিত ইতিহাসের অংশ? আন্দোলন ডেকে নেতা-নেত্রীরা গায়েব হয়ে যাবেন, এমন আন্দোলনের নজির কি কেউ কখনো দেখেছেন? রাজনীতির আস্তাকুড়ের নেতা ও তাদের পোষ্য বুদ্ধিপাপীরা গায়েব হয়ে যাওয়ার যুক্তি খুঁজেন এভাবে - ওরা মারে, গুলি করে, রাস্তায় নামবো কিভাবে? তারা ভুলে যায়, আন্দোলন কখনোই ফুলের বিছানা ছিল না। আত্মত্যাগ দিয়েই আন্দোলন সফল হয়। ইতিহাস তাই বলে। কিন্তু আন্দোলন সম্পর্ক এ কি ধারণা দিলেন খালেদা ও বিএনপি? এই ধারণাগত পরিবর্তনের ক্ষতি কত, সেটা হিসাব হবে কিভাবে? অর্থনীতির ক্ষতির চেয়েও এই ক্ষতিগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী, যা আন্দোলন, রাজনীতি, ইতিহাসকে কলংকিত করে। এই কলংকিত আন্দোলন, রাজনীতি, ইতিহাসের একটি ধারক ও বাহক শ্রেণী সৃষ্টি করেছে বিএনপি ও খালেদা। এই ক্ষতি অপরিমাপনযোগ্য, কিন্তু রাজনীতিতে এর প্রভাব সুদুরপ্রসারী। ক্ষতি অনেক হয়েছে। আর যেন এসব ক্ষতির মুখোমুখি হতে না হয়, সেজন্য দায়-দায়িত্ব সবার আছে। এই দায় আমরা কোনভাবেই এড়াতে পারি না। এই দায়-দায়িত্ব থেকে অপরাজনীতিকে না বলতে হবে, সন্ত্রাস-সহিংসতা-নৈরাজ্য-জঙ্গি অপতৎপরতাকে না বলতে হবে; প্রত্যাখ্যান করতে হবে। আমাদের মাঝেই কারো কারো সমর্থন পায় বলেই অযোগ্য, অপদার্থ অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতি, আন্দোলনের নামে চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, হত্যা চালানোর সাহস দেখায়। এই সমর্থন দেয়া বন্ধ করতে হবে। মানুষ হত্যা কোন যুক্তিতেই সমর্থনযোগ্য নয়, তা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে অপরাজনীতির ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া যাবে। আগামীর বাংলাদেশ গড়তে সন্ত্রাস, সহিংসতানির্ভর অপরাজনীতিকে না বলুন, প্রত্যাখ্যান করুন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×