খালেদা জিয়া বিএনপিকে নিয়ে যে ‘মারি না হয় মরি’ লাইন নিলেন, সেখান থেকে ফিরবেন কী করে? সরকার পতন ছাড়া ঘরে ফিরবেন না বলে পণ করেছিলেন, তার কী হবে? এ বিষয়ে পুরোনো ওই কৌতুকটি আবার বলা যায়। এক বেকার যুবক সার্কাস তাঁবুর সামনে একটা নোটিশ ঝোলানো দেখতে পেল: যে ব্যক্তি ১০০ ফুট খুঁটির ওপর উঠে নিচের জালে লাফিয়ে পড়তে পারবে, তাকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। বেপরোয়া যুবক ভাবল, এ আর এমন কী? খুঁটিটায় তেল মাখানো ছিল না, তাই উঠতে বেগ বা আবেগ কিছুই পোহাতে হলো না। কিন্তু সমস্যা বাধল ওঠার পরে। অত ওপরে উঠে নিচে তাকিয়ে তার যে মাথা ঘোরায়! কিছুতেই তার সাহস হয় না। ওদিকে রিংমাস্টার চেঁচাচ্ছেন, ‘লাফ দে ব্যাটা, লাফ দে।’ কিসের লাফ আর কিসের টাকা! যুবকটির থরথর উত্তর, ‘আমি লাফ দিতাম চাই না, আমারে এহন নামাইব ক্যাডা?’ যেখানেই উঠে বসুন, নামার ব্যবস্থাটা করে রাখুন।খালেদা জিয়া ঘর ছেড়ে দলীয় দপ্তরে ঘাঁটি গেড়ে আপসহীনতার যে তুঙ্গে উঠেছিলেন, সেখান থেকে নামা আসলেই কঠিন ছিল। বিরোধী দল সংঘাতের পথ থেকে দুই পা পিছিয়ে এক পা এগোল নির্বাচনে অংশ নিয়ে।বিএনপিরও ভাবা দরকার, হরতাল-অবরোধ দিয়ে অচলাবস্থা সৃষ্টি করে রাখার চূড়ান্ত ক্লাইমেক্সে কোনো অজানা শক্তি ‘দম মওলা’ বলে ঝাঁপিয়ে পড়ে সরকারকে উৎখাত করে তাদের গদিতে বসাবে না। মানুষকে না জাগিয়ে নিজে অতিজাগ্রত হওয়ার ফল তো অনেক প্রাণের মূল্যে শোধ করতে হলো। বিএনপির নেতৃত্ব জনগণের থেকে বেশি ছুটতে গিয়ে একা হয়ে পড়েছেন, এটা আর অস্বীকার করার জো নেই।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।