somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিরপুরে ১৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিবেশ-বান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সরকারের পরিকল্পনায় ঢাকা ওয়াসা তেঁতুলঝোরা-ভাকুর্তা প্রকল্প গ্রহণ করেছে

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ওয়াসা দৈনিক ১৫ কোটি লিটার পানি উৎপাদনের জন্য সাভারে ‘তেঁতুলঝোরা-ভাকুর্তা’ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে উৎপাদিত পানি নগরীর মিরপুর এলাকার বাসিন্দাদের জন্য সরবরাহ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে রাজধানীর জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ১০ লাখে। আর ২০৩০ সালে রাজধানীতে পানি সরবরাহের পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ৯৯০ কোটি লিটারে। এই বিপুল পরিমাণ সরবরাহের ব্যবস্থা কিভাবে হবে তা আমাদের আগে থেকেই ভাবতে হবে। বর্তমানে যে পরিমাণ পানি সরবরাহ দেয়া হচ্ছে তার ৮৭ ভাগ পানি তোলা হচ্ছে ভূগর্ভ থেকে। এটা পরিবেশের জন্য চরম হুমকি হয়ে উঠেছে। হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য। ভূগর্ভের পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি দিয়ে কিভাবে রাজধানীর চাহিদা মেটানো যায় সেই দিকে নজর দিতে হবে। ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতেই হবে। ওয়াসা বৃষ্টির পানি ধরে রেখে শীত মৌসুমে ব্যবহার করার বিষয়ে একটি সমীক্ষা চালিয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভূগর্ভস্থ পানির চাহিদা অনেকাংশে কমে যাবে। তখন পরিবেশেও নষ্ট হবে না। মেঘনা ও পদ্মা থেকে পানি সরবরাহ ব্যবস্থা করার সমীক্ষা শেষ হয়েছে। এখন এটি বাস্তবায়নের পথে রয়েছে। এই প্রকল্পটি পরিবেশবান্ধব হবে। পরিবেশের ওপর কোন বিরূপ প্রভাব পড়বে না। বরং ওই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে। ঢাকা মহানগরীকে বাসযোগ্য রাখার জন্য এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। প্রতিদিন ১৫ কোটি লিটার পানি সরবরাহ দেয়া যাবে। মূল প্রকল্পে ৪৬ উৎপাদন প্লান্টস (প্রডাকশন ওয়েলস), দুটি পানির আয়রন অপসারণ প্লান্ট, একটি অতিরিক্ত পানি ধরে রাখার জলাধার, ৫৬ ডিজেল জেনারেটর, ৭৬ গভীর নলকূপ ও ৪৮ দশমিক ৭৮ কিলোমিটার পানি সরবরাহ লাইন থাকবে। ঢাকা ওয়াসা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই রটেম কোম্পানির (এইচআরসি) মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। একটি পরিবেশ-বান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সরকারের পরিকল্পনায় ঢাকা ওয়াসা কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×