আমার প্রিয় কর্মচারী রাজ্জাককে সবাই ওর দায়িত্বপরায়নতার জন্য খুবই স্নেহ করে । ও সবার প্রিয় মুখ হলেও খেয়াল করলাম ও সবসময় খুব মলিন মুখে থাকে । এ ব্যাপারে তাকে অনেক জিজ্ঞাসাবাদের পর সে তার নিজ পরিবারের করুন কাহিনী বললে, আমি চোখের পানি সংবরণ করতে পারিনি । সবার প্রিয় রাজ্জাকের বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন । এলাকার সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন হলেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট না নিয়েই স্বাধীনতার ১৩ বছর পর তার ৮ সন্তানকে রেখে মৃত্যুবরণ করেন । ৮ ভাই মিলে একান্নবর্তী পরিবারটি হঠাৎ করেই বাবার মূত্যুর পর অত্যন্ত অসহায় হয়ে পড়ে । বাবা তার মুক্তিযোদ্ধা পরিচয় এবং প্রিয় মাতৃভুমি ছাড়া সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারেননি । এরই মধ্যে রাজ্জাকের বড় সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিলে দারিদ্রের কষাঘাতের সাথে রাজ্জাকের সন্তান ও তার পরিবারের প্রতি অন্য সব ভাইয়ের চরম ঘৃণা আর অবহেলা বেড়ে যায় । সবাই বলতেন অভিশাপের জন্য তার সন্তান জন্ম হয়ে প্রতিবন্ধী । রাজ্জাকের শিশু সন্তান অন্য বাচ্চার ন্যায় কান্নায় গড়াগড়ি করলেও তার সন্তান, রাজ্জাকের স্ত্রী ও তার কপালে জুটেছে ঘৃণা, গালিগালাজ আর তাচ্ছিল্য ও অবহেলা ।দিনের পর দিন এ অপমান সহ্য করতে না পেরে অনেক কষ্টে ধার দেনা করে রাজ্জাক দক্ষিনখানে এক টুকরো জমি কিনে চাল দিয়ে ঘর তুলে তার স্ত্রী, প্রতিবন্ধী ১৬ বৎসরের সন্তান নিয়ে বর্তমানে একসাথে থাকে । রাজ্জাকের কষ্ট তার বাবাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে সবাই জেনেও এ স্বাধীন দেশে শুধু সার্টিফিকেটের জন্য কোন ভাতা পায়নি । অথচ পাকিস্তানে বন্দী অনেক রাজাকাররা দেশের মন্ত্রী হয়ে ধনী হয়েছেন, হচ্ছেন তাদের সার্টিফিকেট লাগে না । জনগনের সেবার সার্টিফিকেট নিয়ে তারা রাজনীতিবিদরা স্বাধীন দেশে মানুষ হত্যা করছেন । মানুষ পুড়িয়ে আর দেশ ধ্বংস করছেন ক্ষমতার জন্য । স্বাধীনতা যুদ্ধে রাজাকার আর তাদের পরিবার দেশের বিরুদ্ধে কাজ করেও আজ তারা দেশে প্রতিষ্ঠিত । তারা গণহত্যা করেও অভিশপ্ত নয় অথচ বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে আজ তার প্রতিবন্ধী সন্তানের জন্য সবার নিকট অভিশপ্ত আর চরম দারিদ্রতায় ধুকছে । যারা তাদের সব থেকেও শুধু ক্ষমতার জন্য মানুষ মারছে, যাদের আগুনে দেশ পুড়ছে তারা অভিশপ্ত নয় ? রাজ্জাক ভাবে তার ন্যায় গত ২ বৎসরে ৪০০০ পোড়া যানবাহনের মালিক, চালক, প্রায় ৪ শত আগুনে পোড়া মানুষের পরিবার, ক্ষতিগ্রস্থ কারখানা ব্যবসায়ীরাই কি শুধু অভিশপ্ত ? নিশ্চয়ই রাজ্জাকের বাবা বীর মুক্তিযোদ্ধা সৈনিক হলেও জীবন যুদ্ধে পরাজিত সন্তান ও দেশের আগুনে পোড়া অভিশপ্ত জীবন দেখতে চাননি । সব দেশের জন্য দিয়ে তার নিঃস্ব বাবা সুখী দেশের এ ক্ষত নিশ্চয়ই দেখতে চাননি ।
আমাদের প্রিয় কর্মচারী অসহায় রাজ্জাক একজন সব হারানো বীর মুক্তিযোদ্ধার সন্তান
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।