বাংলাদেশ আওয়ামী লীগের হাতে যেমন ব্যক্তিক ও রাষ্ট্রিক স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত, তেমনি মানুষের মৌলিক মানবাধিকার তথা গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত আওয়ামী লীগের হাতেই। বিগত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। তিন সিটিতেই জিতল দলটির সমর্থিত প্রার্থীগণ ঢাকার দক্ষিণে জিতেছেন অপেক্ষাকৃত তরুণ এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান সাঈদ হোসেন খোকন; ঢাকার উত্তরে একেবারে মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা চৌকস আনিসুল হক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা সাহসী রাজনীতিক আ জ ম নাছির উদ্দিন। পক্ষান্তরে পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যার ব্যাকগ্রাউন্ড নিয়ে হেরেছেন সাঈদ খোকনের সঙ্গে বিএনপির মির্জা আব্বাস (অঢেল সম্পদের মালিক); আনিসুল হকের সঙ্গে একই ব্যাকগ্রাউন্ড থেকে আসা এবং জামায়াতী পরিবারের জামাই (যুদ্ধাপরাধী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাশেম আলীর ভাই রাজাকার মীর ইস্কান্দর আলীর মেয়ের জামাই তাবিথ আউয়াল (অঢেল অর্থ-সম্পদের মালিক আবদুল আউয়াল মিন্টুর ছেলে) এবং চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনেও বিএনপি সমর্থিত বিগত ছয় বছরের মেয়র মনজুর আলম। ১৯৯৬-২০০১ এবং ২০০৯ থেকে আজতক শেখ হাসিনার নেতৃত্বে রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নের কথা, এসবও মানুষ ভুলতে পারে না। মানুষ ভোলেনি বলেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বা ২০১৪-এর ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে ব্যাপক ভোট দিয়েছে। শেখ হাসিনাও মানুষের বিশ্বাসের মর্যাদা সমুন্নত রেখেছেন। আজ দেশের জিডিপির ক্রমবর্ধমান বৃদ্ধি; বিশাল উন্নয়ন বাজেট, মূল্যস্ফীতি হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, জানুয়ারির ১ তারিখেই বিনামূল্যে ৩৪ কোটি পাঠ্যবই বিতরণ এ সব কি ভোলা যায়? আজ রাজধানীতে হাতিরঝিলের মতো বিনোদন কেন্দ্র কিংবা ফ্লাইওভারে ফ্লাইওভারে ঢাকার চালচিত্রই পাল্টে গেছে। (চলবে...............)
প্রসঙ্গঃ সিটি নির্বাচন। জিতেছে গণতন্ত্র, হেরেছে পেট্রোলবোমার রাজনীতি (পর্ব-১)
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।