somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে গেছে সময়, অর্থ, কষ্ট কিন্তু বেড়েছে সেবার মান

০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তথ্য-প্রযুক্তি বদলে দিয়েছে মানুষের জীবন যাত্রা। জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি রেকর্ড, পরীক্ষার ফলাফল, সরকারি ফরম পূরণ, মোবাইল ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং, অনলাইনে বিল পরিশোধ, স্বাস্থ্য সেবাসহ অনেক সেবা এখন জনগণের দোরগোড়ায়। ডিজিটাল সেবা চালু হওয়ায় একদিকে সময়ের সাশ্রয় হচ্ছে অন্যদিকে বেঁচে যাচ্ছে অর্থ। দেশে বিশ্বমানের শক্তিশালী তথ্য-প্রযুক্তি শিল্প গড়ে তুলতে সরকার কাজ করছে। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আগামী তিন বছরের মধ্যে ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষিত করার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ দ্বিতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা থেকে তৃতীয় প্রজন্মে এসেছে, চতুর্থ প্রজন্মের সেবা আসছে। দেশে বর্তমানে এক কোটি ২০ লাখ মানুষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করছে। গত মহাজোট সরকারের সময় প্রতিষ্ঠিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ১ কোটি ১৫ লাখ নাগরিককে সেবা দেওয়া হচ্ছে এবং সেখানে কাজ করে গ্রামীণ স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু হওয়ায় নাগরিকদের বছরে আনুমানিক ৪৫০ কোটি টাকা এবং সরকারের ৬৫ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। বাংলাদেশ বিশ্বের অল্প কয়েকটি দেশের একটি, যেখানে ৯৯ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সব ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। কাউকে শহরে যেতে যাতায়াত, থাকা, খাওয়াসহ অনেক খরচ লাগতো। এখন তার কিছুই লাগছে না। বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইট এখন আমাদের। যেখানে ৫০ হাজারের বেশি লোক কাজ করছে। ২০১৮ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলসহ সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে যাবে। বর্তমানে বাংলাদেশে ৭ লাখ মানুষ আইটি নির্ভর জীবিকা নির্বাহ করছে। আগামী ১০ বছরের মধ্যে আইটি ও সফটওয়্যার পার্ক তৈরি করা হবে। দেশের উন্নয়নে আইসিটি খাতে বিনিয়োগ এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সেবা পরিচালনা আরও জোরালো করা হবে।









১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×