সাম্প্রদায়িক হামলায় ইন্ধন দিচ্ছে কে? কোন দল স্বাধীনতাবিরোধী শক্তি? কোন নেত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক? ৫ই জানুয়ারির নির্বাচন এবং তিন সিটি নির্বাচনের পর আওয়ামীলীগ নয় বিএনপিই কোণঠাসা হয়ে পড়েছে। ব্লেম গেম হোক আর প্রচারণা কৌশলে হোক, বিএনপি এখনো কুলিয়ে উঠতে পারছে না আওয়ামী লীগের সঙ্গে। প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের এগিয়ে থাকা অবশ্য বিস্ময়কর কিছু নয়। স্বাধীনতাসংগ্রামে দলটির অতুলনীয় অবদানের কারণে বাংলাদেশের সরব নাগরিক সমাজের একটি বড় অংশের চিরস্থায়ী সমর্থন দলটির প্রতি রয়েছে। ২০০৯ সালের নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে, জামায়াত ও উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আওয়ামী লীগ প্রচারণা যুদ্ধে বিএনপিকে আরও কোণঠাসা করে ফেলে। গত এক দশকে আন্তর্জাতিক রাজনীতির অনুকূল পরিস্থিতি আওয়ামী লীগের জন্য প্রচারণাযুদ্ধ আরও সহজ করে ফেলে। ওয়ান-ইলেভেন উত্তর বিশ্বের পরাশক্তিগুলোর কাছে মুসলিম বিশ্বের দুর্বল রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে গত পাঁচ বছর ইসলামি জঙ্গিবাদ দমন, বাংলাদেশের মাটি থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের মূলোৎপাটন এবং যুদ্ধাপরাধী ইসলামি রাজনীতিকদের শক্ত বিচার করে আওয়ামীলীগ আন্তর্জাতিক ক্ষেত্রেও সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়। সত্যিই কি আওয়ামী লীগকে দ্রুত কোনো গ্রহণযোগ্য নির্বাচন দিতে রাজি বা বাধ্য করাতে পারবে বিএনপি? আমি মনে করি বিএনপির জন্য এটি করা কঠিন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অতীতে এরশাদ ও হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে দু’বার ক্ষমতায় আসতে পেরেছিল। কিন্তু তখন খালেদা জিয়া নেত্রী হিসেবে বেশি সক্রিয় ও ওয়াকিবহাল ছিলেন। বিএনপির নেতৃত্বের একটি বিরাট অংশকে তখনো বয়স, জেলে যাওয়ার ভীতি ও সম্পত্তি রক্ষার চিন্তা কাবু করে ফেলেনি। সর্বোপরি বিএনপি তখন ছিল রাজপথে জান-প্রাণ সংগ্রাম করার মতো নিবেদিত প্রাণ একটি ছাত্র ও যুব সংগঠন। গত পাঁচ বছরে বিএনপির নেতারা একমাত্র স্বেচ্ছাসেবক দল ছাড়া বাকি কোনো সংগঠনকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে পারেননি। আর পারবে বলে আমার মনে হয় না।
আসুন জেনে নেই, গণতন্ত্রের ক্লাব থেকে কে বের হয়ে গেছে? আওয়ামীলীগ নাকি বিএনপি
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।