বাংলার কৃষকের এখন আর একদন্ড বসে থাকার ফুরসত নেই। ঘরে এক ফসল উঠতে না উঠতেই আরেক ফসলের মৌসুম শুরু। কৃষিতে যন্ত্রশৈলীর পাশাপাশি ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) নানা ধরনের ফসল উৎপাদনের গবেষণার যে হিড়িক পড়েছে তাতে এ দেশের মাটিতে কৃষির সোনা ফলতেই শুরু করেছে। একটা সময়ে দেশে মৌসুম ভিত্তিক আবাদ হতো। বর্ষা বন্যা খরা তীব্র ঘনকুয়াশায় আবাদ মার খেত। এখন তা আর নেই। খরা বন্যা শৈত্যপ্রবাহ লবণাক্ততা অর্থাৎ সকল দুর্যোগ সহিষ্ণু জাতের ধান ও অন্যান্য ফসল উদ্ভাবিত হয়েছে। বর্তমানে কোন জমি আর পড়ে থাকছে না। এই সময়টায় (জ্যৈষ্ঠ মাস) একদা কৃষক দুশ্চিন্তায় থাকত আষাঢ়ের বন্যায় ফসল ডুবে আবাদ মার খাবে কি না। একবিংশ শতকে এসে দেখা যাচ্ছে দৃশ্যপট একবারেই পাল্টে গিয়েছে। বন্যায় কোন জাতের ধান আবাদ করতে হবে তাও জেনেছে কৃষক। কৃষক এখন কোন ভাবনা চিন্তা ছাড়াই বরষালি রোপণে ব্যস্ত। ব্রি-৫২ জাতের এই ধান দুই সপ্তাহের বেশি জলমগ্ন থাকলে আবাদ মার খাবে না। প্রতি হেক্টরে অন্তত ৫ মেট্রিক টন করে ফলবে। ব্রির পাশাপাশি বিনা বন্যাসহিষ্ণু বিনা-১১, বিনা-১২ জাতের ধান উদ্ভাবন করেছে। রোপণের পর বন্যার পানিতে ২০/২৫ দিন ডুবে থাকলেও ক্ষতি হয় না। আংশিক পচা গাছ পুনরায় বেড়ে ওঠে। খাদ্য সঙ্কট নিরসনে ও পর্যাপ্ত খাদ্য মজুদে সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
খাদ্য সঙ্কট নিরসনে ও পর্যাপ্ত খাদ্য মজুদে দুর্যোগ সহিষ্ণু ধান ও ফসলের জাত উদ্ভাবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন
টারজান থেকে আইনস্টাইন

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।