somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম কাস্টমসে বিশেষ ইউনিট গঠন

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম কাস্টমসে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। জাতিসংঘের অর্থায়নে মূলত এ বিশেষ ইউনিট গঠন করা হয়। ‘পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ)’ নামের ৭ সদস্যের এই ইউনিট ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। জাতিসংঘের মাদক ও ক্রাইম বিভাগ এবং বিশ্ব কাস্টমস অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে কন্টেইনার কন্ট্রোলার প্রোগ্রামের আওতায় এটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্যতেলের মাধ্যমে তরল কোকেন আমদানির ঘটনায় পিসিইউকে আন্তর্জাতিক মাদক এবং বিস্ফোরক আমদানি-রপ্তানির সাথে জড়িত মাফিয়া চক্রের ব্যাপারে খোঁজ-খবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পিসিইউ দক্ষিণ আমেরিকা ও সিঙ্গাপুর থেকে আসা কন্টেইনারবাহী পণ্যসমূহের প্রতি বিশেষ নজর রাখবে। চট্টগ্রাম কাস্টম হাউজে পিসিইউ এর জন্য আলাদা বরাদ্দকৃত রুম হতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা সন্দেহভাজন পণ্যসমূহের প্রতি নজর রাখা হবে। পিসিইউ প্রতিটি কন্টেইনারের ‘বিল অব লোডিং (বিএল)’ দেখে পণ্যটি কোন দেশ থেকে পাঠানো হয়েছে এবং স্থানীয় পর্যায়ে কে আমদানি করেছে তা খতিয়ে দেখবে। কিছু বিশ্লেষণের মাধ্যমে পণ্যটি ঝুঁকিপূর্ণ কিনা তা নির্ধারণ করা হবে। তাছাড়া আমদানি পণ্য দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকলেও পিসিইউ তা খতিয়ে দেখবে। ড্রাগ ও ক্রাইমের মাধ্যমে সরকারের শুল্ক ফাঁকি দেয়া হচ্ছে কিনা তা-ও পরীক্ষা ও যাচাই-বাছাই করার ক্ষমতা পিসিইউকে দেয়া হয়েছে। এছাড়া পিসিইউ ইন্টারপোল, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, জাতিসংঘের পরিবেশ সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ সংস্থাসহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। দেশি ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবে। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে পিসিইউকে একটি সার্ভার ও ৬টি কম্পিউটার এবং পণ্য পরীক্ষার কিছু উপকরণ সরবরাহ করা হয়েছে। সাতজন সহকারী কমিশনার পদমর্যাদার কাস্টমস কর্মকর্তাকে নিয়ে গঠিত পিসিইউকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে তাদের দেশের বাইরে প্রশিক্ষণ এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রায় ১ হাজার কেমিক্যাল পরীক্ষা করা সম্ভব এমন আধুনিক প্রযুক্তির মেশিন ও সরঞ্জামাদি প্রদান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে আমেরিকার মেগাপোর্ট ইনেসিয়েটিভ প্রকল্পের অধীনে তেজস্ক্রিয় পদার্থ নিরূপণের জন্য চট্টগ্রাম বন্দরে স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে।


সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×