রাজনৈতিক সংকটেও বিএনপি নেতাদের মধ্যে চরম বিভেদ চলছে। নানা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন নেতারা। ঐক্যের দিকে না গিয়ে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থ হাসিলে একে অপরকে ঘায়েলের নানা কৌশলে ব্যস্ত। একই সঙ্গে ওয়ান-ইলেভেনে ‘সংস্কারপহ্নী’ ইস্যুতে অনেক নেতাকে দূরে ঠেলে দেয়ার প্রক্রিয়া চলছে। এসব কারণে নেতাদের মধ্যে বাড়ছে সন্দেহ-অবিশ্বাস ও বৈরিতা। যারফলে দলের সাংগঠনিক ভীত দুর্বল হয়ে পড়ছে। অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি জামায়াত নিয়েও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সরকারবিরোধী আন্দোলন এবং সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনেও দলের ওই বিভাজনের প্রভাব পড়েছে। এ বিভাজনের কারণেই যেমন বিগত সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছে দলটি, তেমনি সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনেও দলের কথিত সংস্কারপন্থী নেতা ও তাদের সমর্থকরা সক্রিয় ভূমিকা পালন করেননি- এমন অভিযোগ রয়েছে। বিভাজনের মাঝে নতুন করে সামনে এসেছে জামায়াত ইস্যু। বিএনপির বড় একটি অংশ জামায়াতের সঙ্গ ত্যাগের পক্ষে অবস্থান নিলেও দলীয় পর্দার আড়ালে দলের সমমনা নেতাদের সঙ্গে এ নিয়ে কথাবর্তা চালাচালি অব্যাহত রেখেছেন। মুক্তিযোদ্ধা এবং অতীতে ছাত্রদলের রাজনীতি করেছেন তারা কেউ চান না বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকুক। আবার দলীয় হাইকমান্ডের বিরাগভাজন হতে চান না বলে জামায়াত ইস্যুতে কেউ প্রকাশ্যে কথা বলেন না। বিএনপি নেতারা মনে করেন, গত আন্দোলন যানবাহনে পেট্রলবোমা হামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে জামায়াত। তাদের কারণেই পশ্চিমা বিশ্বসহ নানা মহল জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে দেশ-বিদেশে সমালোচনা করছে। বিএনপির আন্দোলন ঠেকাতে ক্ষমতাসীনদের দরকার হবে না, দলের মধ্যে বিভাজনই যথেষ্ট। নিষ্ক্রিয় ও দুর্নীতিবাজ এবং শারীরিকভাবে অসুস্থ নেতাদের বাদ দিয়ে দল পুনর্গঠনের খবরে এই আতংক তৈরি হয়েছে। প্রভাবশালীদের আস্থাভাজন অথচ নিষ্ক্রিয় এবং দুর্নীতিবাজ এমন নেতারা নানাভাবে গ্রুপিং তৈরি করে নিজের শক্তি জানান দেয়ার মাধ্যমে হাইকমান্ডকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছেন। তারা দল থেকে বেরিয়ে ভিন্ন একটি প্লাটফর্ম দাঁড় করানোর হুমকিও দিচ্ছে।
বিএনপির আন্দোলন ঠেকাতে ক্ষমতাসীনদের দরকার হবে না, দলের মধ্যে বিভাজনই যথেষ্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।