somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্য খাতে উন্নতি, অপুষ্টি ও শিশুমৃত্যু রোধে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশু মৃত্যুরোধে বিশেষ সফলতা অর্জন করেছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে উন্নতি, অপুষ্টি দূর করা ও সচেতনতা বৃদ্ধিসহ নানারকম পদক্ষেপের ফল মিলতে শুরু করেছে। ২০০৯ সালে যেখানে পাঁচ বছরের নিচের প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫০ জন শিশু মৃত্যুবরণ করতো, সেখানে ২০১৩ সালে এসে এ হার কমে দাঁড়িয়েছে ৪১ জনে। শুধু পাঁচ বছরের নিচে শিশুর ক্ষেত্রেই নয় সকল বয়সের শিশুর ক্ষেত্রেই মৃত্যুর হার কমেছে। চলতি বছরের শুরুতেই বাংলাদেশের এ অর্জনের প্রশংশা করেছিল বিশ্বব্যাংক। আন্তর্জাতিক শিশুবিষয়ক দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে বলেছে ভারতের তুলনায় বাংলাদেশে শিশু মৃত্যুর হার কম। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বিশেষ করে তিনটি ভিন্ন নির্দেশক যথা- ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যু হার, ১ বছরের কম বয়সী শিশুমৃত্যু হার ও হামের টিকা প্রদানের ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। শিশু মৃত্যুহার হ্রাসের ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রভাবের সঙ্গে সঙ্গে সম্প্রসারিত টীকাদান কর্মসূচী, ডায়রিয়া নিরাময় ও সম্পূরক ভিটামিন-এ সরবরাহ কর্মসূচীও প্রভুত অবদান রেখেছে। মাতৃ ও শিশু মৃত্যুহার রোধে ইতোমধ্যে অনেক সফলতা দেখিয়েছে বাংলাদেশ। সরকারী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানের সু-ব্যবস্থা রয়েছে। বর্তমানে সারাদেশে মোট ১২ হাজার ৫৫০টি ক্লিনিক চালু আছে এবং এ সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ৫৮১টি ক্লিনিকে স্বাভাবিক প্রসব পরিচালিত হচ্ছে। ২০০৯ সালের মার্চ থেকে ২০১৪ সালের মে পর্যন্ত ৯ হাজার ৮৮৭টি স্বাভাবিক প্রসব পরিচালিত হয়েছে। এ সংখ্যাও বৃদ্ধি পেয়েই চলেছে। কোথাও মা বা শিশু মৃত্যু বা জটিলতা দেখা দেয়নি। সরকারী ও বেসরকারী প্রচেষ্টায় প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যাও বেড়েই চলেছে। শিশু পুষ্টি কার্যক্রম আরও জোরালো করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক চিঠি দেয়া হয়েছে। সরকারী উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানের শিশু পুষ্টি কার্যক্রমেও নতুন কর্মসূচী আসছে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×