চলতি মৌসুমে আমন চাল কেনার সিদ্ধান্ত সরকারের
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলতি মৌসুমে দেশে আমন ধানের বাম্পার ফলন হওয়ায়, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে কৃষকের কাছ থেকে সরকার ২ লাখ টন আমন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ৩১ টাকা দরে কেনা হবে এবং আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু করে ১৫ মার্চ পর্যন্ত এই চাল সংগ্রহ কার্যক্রম চলবে। কৃষকের উৎপাদন খরচ (ধান) ধরা হয়েছে প্রতি কেজি ১৮ টাকা ৫০ পয়সা। সেখানে সবমিলিয়ে কৃষকের প্রতি কেজি চাল উৎপাদন খরচ পড়বে ২৮ টাকা ৫০ পয়সা। আর সরকার সংগ্রহ মূল্য ধরেছে প্রতি কেজি ৩১ টাকা। ওপেন মার্কেট সেলে (ওএমএস) চালের দাম কমানো হবে। বর্তমানে প্রতি কেজি চালের দাম ২৪ টাকা ও আটার দাম ২২ টাকা রয়েছে। এ দাম আরও কমানো হবে।প্রধানমন্ত্রী চাল উৎপাদনে বেশি উৎসাহ দিয়ে যাচ্ছেন। এ সরকারের সময় সার, বীজ, বিদ্যুতের কোনো সংকট নেই। প্রয়োজনে ঋণ দিয়ে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। যে কারণে দেশে প্রতিবছর চালের বাম্পার ফলন হচ্ছে। সরকারের এই মহৎ উদ্যোগের ফলে কৃষকদের পরিশ্রম সার্থক হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন