আবারও কেন হরতাল?
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় সারাদেশে জামায়াতে ইসলামী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। খবরটা পড়ে চমকে উঠলাম। ফাঁসির রায় বহাল রাখায় যেখানে সারাদেশের মানুষ স্বস্তি অনুভব করছে, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, দেশের মানুষ ফাঁসির রায় কার্যকর করার অপেক্ষায় আছে, সেখানে জামায়াত হরতাল ডেকেছে? বিগত দিনে জামাতের ডাকা হরতাল-অবরোধে দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের অসহায় পরিবারগুলোর করুন অবস্থা তারা কি একবারও সেটা ভেবে দেখেছেন? দেশের জনগণ মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করতে চায়। আর জামায়াত সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের জ্বালাও পোড়াও রাজনীতি আর কতদিন? জঙ্গীবাদ নির্ভর তাদের এই আগ্রাসী রাজনীতি স্বমুলে উপড়ে ফেলতে হবে। আর কখনই যেন দেশের রাজনৈতিক অঙ্গনে তারা দানা বাঁধতে না পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন