somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বির্তকের ঝড় সৃষ্টিকারী কে এই সম্পাদক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামকে নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে। দেশের সুশীল সমাজ ও জনগন তাঁর পদত্যাগ ও তাঁর সম্পাদিত পত্রিকা বন্ধ করে দেওয়ার দাবি করছেন। তাঁর বিরুদ্ধে রাজপথে মিছিল হচ্ছে, দেশের বিভিন্ন জেলা উপজেলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হচ্ছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরবরাহ করা তথ্য কোনো ধরনের যাচাইবাছাই না করেই মাহ্‌ফুজ আনাম তাঁর পত্রিকা ‘ডেইলি স্টার’-এ প্রকাশ করেন, যা তিনি নিজে স্বীকারও করেছেন। এসব প্রতিবেদনের কারণে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে দীর্ঘ এক বছর কারাভোগসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। দেশের একটি বড় দলীয় প্রধানকে নিয়ে মাহ্ফুজ আনাম ওই সময় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ পরিবেশন করে বর্তমান সরকার প্রধানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। উনি যে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল তা দেশ বিরোধী ও রাষ্ট্রদ্রোহের সামিল।এখন কথা হচ্ছে, বিশ্বের কোথাও এমন নজির নেই যে কোন সাংবাদিক এমন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে পার পেয়ে গেছেন।এমন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করলে ঐসব সংবাদপত্রের প্রধান ও সাংবাদিকসহ পদত্যাগ ও বরখাস্ত হওয়ার ঘটনা ঘটেছে। যেমন, ব্রিটেনের এক সাবেক রাজনীতিবিদকে ভুল করে শিশু যৌন হয়রানির সংবাদ প্রচার করে বিবিসির মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসল ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং দায়িত্ব নেয়ার মাত্র দু’মাস পর পদত্যাগ করেন। তখন তিনি বলেছিলেন, নিউজনাইট অনুষ্ঠানের রিপোর্টটির ব্যাপারে আমি অবহিত না থাকলেও প্রধান সম্পাদক হিসেবে বিবিসির সকল সংবাদের দায়-দায়িত্ব যেহেতু শেষ পর্যন্ত আমার ওপরই বর্তায় তাই সম্মানজনক কাজ হিসেবে পদত্যাগ করেছি(http://71.18.217.100/?p=727#.Vr23ckDcfm7)
অপরদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পদত্যাগ করেছেন বলে ভুল খবর প্রকাশের দায়ে বরখাস্ত হলেছিলেন দেশটির চার সাংবাদিক(Click This Link আমাদের দেশে একজন সম্পাদক এরকম মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ প্রচার করে নির্লজ্জের মত আসনে বসে আছেন এবং সাংবাদিক সমাজকে কলুষিত করছেন। তিনি তখন যে ভুল করেছিল তা এখন স্বীকার করলেই কি ক্ষমার যোগ্য?এসকল সাংবাদিকদের পদত্যাগ করা উচিত এবং তাঁদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কোন সাংবাদিকই ভবিষ্যতে এমন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করতে সাহস পাবে না।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×