বর্তমান সরকার পরিবহন ব্যবস্থার উন্নতিসহ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড আরো জোরদারে জনগণের সক্রিয় অংশগ্রহণকে অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। সরকার এ দেশের উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে চায়। কিন্তু সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। প্রয়োজন জনগণের সহযোগিতার। বাংলাদেশের সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য যোগাযোগ ব্যবস্থার তথা গণপরিবহন সেবার উন্নয়নের বিকল্প নেই। গণপরিবহন শুধু মানুষের যাতায়াতের পথকেই সুগম ও সহজসাধ্য করে তোলে না বরং নানামুখী যানবাহনের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যয় সাশ্রয়ী করে গতি সঞ্চার করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হয়। দ্বিমতের কোনো সুযোগ নেই, স্বাধীনতা পরবর্তী গত কয়েক বছরে দেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। তবে সফলতার পাশাপাশি সমস্যা এখনও বিদ্যমান। সিএনজি চালিত অটোরিক্শার যাত্রীদের নিকট থেকে মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় ঠেকাতে মালিক ও চালকদের ওপর ‘কড়া নজরদারি’র সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশটি করার মধ্য দিয়ে এটি বোঝা গেলো যে বিষয়টির প্রতি সংশ্লিষ্ট মহল বা সরকারের নজর রয়েছে। রাজধানীতে সিএনজি অটোরিক্শার প্রয়োজনীয়তা যেমন রয়েছে, তেমনি যানটির চালকদের নৈরাজ্যও কম নয়। চালকরা ইচ্ছে হলে যাত্রীদের ডাকে সাড়া দেবেন, দাবিকৃত বাড়তি ভাড়া না পেলে যাবেন না। নতুন ভাড়া নির্ধারণের পর কিছুদিন পর্যন্ত চালকরা সঠিক ভাড়া নিচ্ছিল। এখন আবার আগের মতো শুরু করেছে, যাত্রীদের হয়রানিও বেড়েছে। এজন্য কমিটি মন্ত্রণালয়কে কঠোর হওয়ার সুপারিশ করেছে। মালিকরাও চালকদের কাছ থেকে সরকারি নির্দেশনার চেয়ে বেশি টাকা নেয়। এজন্য মালিকদেরও নজরদারির আওতায় আনার জন্য বলা হয়েছে। অত্যন্ত সময়োপযোগী একটি নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। আমার বিশ্বাস মালিকদের ওপর কড়া নজরদারি করা হলে পরিস্থিতি পাল্টাতে বাধ্য। আর সবকিছু ঠিকঠাক মতো চললে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে। তার ফল কিন্তু বর্তমান সরকারের ঘরেই যাবে। দেশের সাধারণ জনগণের জন্য পরিবহন সুবিধা আরো বাড়ানোর দাবি বরাবরই ছিল। সে সুবিধা এখনো পুরো নিশ্চিত না হলেও সরকারের নানা উদ্যোগের কারণে জটিলতা কমেছে।
দায়িত্বশীল সরকার ও সিদ্ধান্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।