somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত ১২টি ইউলোপ নির্মাণ করার উদ্যোগ

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যান চলাচলের জন্য শুধু যে রাস্তা বাড়ছে তা নয়। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই ঢাকার রাস্তায় বেশি। যানজটমুক্ত ঢাকা গড়ে তুলতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন কাজ করছে নিরলস। নিত্যনতুন নিয়ম-কানুনও আরোপ হচ্ছে। নির্ধারিত লেন মেনে চলার জন্য এবং ফিটনেসবিহীন গাড়ি কমিয়ে এনে যানজট নিয়ন্ত্রণেরও চেষ্টা করছে সরকার। এছাড়াও যানজট নিরসনে রাজধানী ঢাকার তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত ১২টি ইউলোপ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। জনসেবা নিশ্চিত করতে এটি করতে চায় সরকার। তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত মোট দূরত্ব ১২ কিলোমিটার। এই হিসাবে প্রতি কিলোমিটারে একটি করে ইউলোপ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে রাস্তায় রাইটটার্ন নেয়ার জন্য আর সিগনালে অপেক্ষার প্রয়োজন হবে না। এই রাস্তার রাইটটার্ন সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ১২টি ইউলোপ নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিমানবন্দর থেকে সাতরাস্তা পর্যন্ত ২৫ শতাংশ যানজট কমে যাবে। একই সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনেও আরও কয়েকটি ইউলুপ করার চিন্ত রয়েছে। ওই সময় এই রাস্তার যানজট একেবারেই কমে আসবে। অবৈধ যানবাহন আটক এবং নতুন গাড়ির রেজিস্ট্রেশন সীমিত করে পুরনো গাড়ি নিষিদ্ধ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্টের ব্যবস্থা নেওয়া। রাস্তার পাশ থেকে হাট-বাজার ও ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা, শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহন ব্যবস্থা চালুর মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে আনার ব্যবস্থা নেওয়া। বাস রুট পরিচালনা করে গুরুত্বপূর্ণ সড়কে প্রাইভেটকার ও মিনিবাস বন্ধ করে অধিকসংখ্যক যাত্রী বহনের উপযোগী বাস চালু করা অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নিরুৎসাহিত করা। অপরিকল্পিতভাবে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতাল, গার্মেন্ট, শিল্প-কারখানা উপযুক্ত স্থানে স্থানান্তর করা,ঢাকা মহানগরীতে সারা দেশ থেকে আসা মানুষের চাপ কমাতে সব পর্যায়ে সব বিভাগ ও দপ্তরের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা এবং ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্লান বাস্তবায়ন নিশ্চিত করা। যানজট নিরসনে সরকারের গৃহিত ইউলুপ নির্মান পদক্ষেপের পাশাপাশি উপরোক্ত কয়েকটি বিষয়ে নজর দিলে ঢাকার যানজট অনেকাংশে কমে আসবে।


সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×