কুষ্টিয়ার বালিয়াপাড়ায় পুলিশ-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের দুর্ধর্ষ কিলার সম্রাট নিহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কুষ্টিয়া, ১১ সেপ্টেম্বর ২০০৯
কুষ্টিয়ায় পুলিশ ও র্যাবের যৌথদলের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের কুষ্টিয়া-ঝিনাইদহ এলাকার দুর্ধর্ষ কিলার জিকো পারভেজ ওরফে সম্রাট নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার জিকে ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। সম্রাটের নেতৃত্বে একদল চরমপন্থী বালিয়াপাড়া এলাকার জিকে ক্যানেলের কাছে গোপন বৈঠক করছে এ খবর পেয়ে কুষ্টিয়া সদর থানা, ডিবি পুলিশ ও র্যাব-১২ এর সমন্বয়ে গঠিত যৌথদল ভোর রাত ৪টার দিকে সেখানে অভিযান চালায়। চরমপন্থিরা র্যাব-পুলিশ দেখেই গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে চরমপন্থিরা পিছু হটলে পুলিশ সম্রাটের গুলিবিদ্ধ লাশ, একটি সাটার গান, একটি এলজি, ৪ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, সম্রাটের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৫টি মামলা আছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।