তুমি যাবে বদলে একদিন ঐ তারাতে
উৎসর্গ- সাকিবুল হক লিমনকে,
যে আমার শুধু ভ্রাতা না, আমার আত্নার অবিচ্ছেদ্য অংশও বটে।
তুমি যাবে বদলে একদিন ঐ তারাতে। আমিই দিয়েছি তোমাকে
সেই সুন্দর সম্ভাবনা। আর যখন কারো জুতোর মধ্য থেকে বেরিয়ে
আসলো তোমার স্বদেশের শস্যভরা শ্যামল মুখ! তখন আমিই
দিয়েছি তোমাকে এই পুন নির্মানের আগুন-ক্ষমতা। যাতে তুমি
ভেঙে তুলতে পারো আবার এই লোকালয় ও মেথড। আর আমি
জানি মাইমের কী অদ্ভুত ও রাগী ক্ষমতা। মাইমের মাধ্যমে উড়ে
যাবার ক্ষেত্র ও সম্ভাবনা আর কল্পনার মধ্য দিয়ে চোখের পলক
পরা। ও আমিই দিয়েছি তোমাকে সকল রকমের গান করার
ক্ষমতা। আর ঘন্টার ঘন্টার পর দিয়েছি তোমাকে স্বপ্ন দেখে
যাবার এক বিরল ক্ষমতা! এবং এটাও কম ব্যাপার-না যে
তোমার যে শিশুটির জন্ম আজো হয়নি দেওয়া, তার জন্য আমিই
রেখেছি বরাদ্দ পাখা, মাত্র ষোলোখানা; ব্যাপারটা সে-রকম-না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


