ঐ তো কলাপাতার বন আমি
ঐখানে রাসনৃত্য কোরো
সূর্য ও ষোলোটা সূর্যের জন্মঘোরে...
ওধারে জলাশয়ভর্তি বক কিংবা মহিষ বৃষ্টির দাগ নেবে
জোয়ান দৃশ্য ও দৃশ্যের ভয়াবহতা মেপে
জন্মালাম-সেখানে
জারুলকে সজারু
আর সজারুকে জারুল
মেঘকে ময়ুর আর...
ময়ূরীকে আম কাঠাল ডাকে ডাকলাম
ঐখানে একুরিয়াম ফেটে বেরিয়ে যাবে
যে কোন রুপচাঁদা... বোয়াল!
এক বৃদ্ধ জয়নুলের রুগ্ন ফ্রেম ভেঙে ভেঙে
দৌড়াবে সুলতানের গরু-ঘোড়া-কালো কাক,
আমার হাতের নখের পায়ের আঙুলের মুখ
নিজ আত্নার ভরসহ....হেসে ওঠো সেখানে
জংলী যেভাবে সমুদ্রের জলে...
পৃথিবীকে ধোয় বারবার
(আমার কাব্যগ্রন্থ "উপমানব'' থেকে নেওয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


