ব্যাংক ডাকাতি রোধে নিরাপত্তা জোরদার করা দরকার!
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাংক ডাকাতি আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ। সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দিনেদুপুরে স্মরণকালের দুর্ধর্ষ ডাকাতি ও এতে নয়জনের প্রাণহানি ঘটনায় দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনকারী ও দেশের সাধারণ মানুষও এতে শঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা উঠেছে এবং তা প্রাসঙ্গিকও বটে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এই ব্যবস্থার মূল কথা হলো- ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হটলাইন স্থাপন। যেন যেকোনো পরিস্থিতিতে অস্ত্রধারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা যায়। একই সঙ্গে এই নিরাপত্তা ব্যবস্থা যে দুর্ভেদ্য, সে প্রচারও করতে হবে- যেন দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হানা দেয়ার সাহসই না পায়। এই ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে কিনা, তা কঠোরভাবে নজরদারির দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ব্যাংককে। এ জন্য প্রয়োজনীয় দিক নির্র্দেশনা ও নীতি প্রণয়ন করে তা বাস্তবায়ন অপরিহার্য করার দায়িত্বও বাংলাদেশ ব্যাংকের। সেই সঙ্গে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বা শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না- এটিও নিশ্চিত করতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন