somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়র, কাউন্সিলরদের কাছে নগরবাসীর চাওয়া!

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা নির্বাচিত হলেন, জনগণের প্রতিনিধি হলেন, সেই সব মেয়র, কাউন্সিলরদের কাছে নগরবাসীর চাওয়া কী? আমরা মনে করি, চাওয়ার কিছু নেই! জনগণ যা চাইবে তা পূরণের প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা আগেই দিয়ে রেখেছেন। তবে যত প্রতিশ্রুতিই দিক, একটা কমন প্রতিশ্রুতি সবাই দিয়েছেন- তা হলো পরিচ্ছন্ন নগর গড়া।

সুতরাং, আপনারা যদি সত্যিই আপনাদের প্রতিশ্রুতি পূরণ করতে চান, তাহলে দয়া করে আগে নজর দিন আপনারই এলাকায়। দেখবেন নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কী জঞ্জাল নগর জুড়ে ছড়িয়েছেন আপনারা। পোস্টার-জঞ্জালে জর্জরিত নগরবাসীর এখন প্রথম চাওয়া হতে পারে এটি। তারা চান, যত দ্রুত সম্ভব, পারলে আজই রাস্তাঘাট, অলিগলি, বাসাবাড়ি, প্রাচীরগুলোর দুরবস্থা ঘোচানো হোক।

ওপরের ছবিটি দেখলে সহজেই অনুমান করা যায়, উৎসবমুখর পরিবেশ তৈরি করতে গিয়ে আপনারা যা করে রেখেছেন তাতে রুচির পরিচয় দেননি। তবু আমরা নগরবাসী আপনাদের সকল উপদ্রব মেনে নিয়ে তিন সিটি করপোরেশনের নির্বাচনে সহযোগিতা করেছি। আমরা আমজনতা চেষ্টা করেছি আপনাদের শত যন্ত্রণা সহ্য করে আনন্দ, হাসি-কান্নার সঙ্গে মিলেমিশে নির্বাচনী বৈতরণী পার করে দিতে। আপনারা পার হয়েও গেছেন।

নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক যা-ই থাক, সে কথা হয়তো আমরা কদিন পর ভুলে যাব। কিন্তু আশা করব, আপনারা ভুলে যাবেন না আপনাদের সেই প্রতিশ্রুতিগুলো, যার বদৌলতে আজ আপনারা নগরবাসীর প্রতিনিধিত্ব করছেন।

এ প্রসঙ্গে আরো দু-একটি কথা লিখতেই হয়। কমিশন প্রার্থীদের নির্বাচনী খরচ কমানোর জন্য চার রঙা পোস্টার ছাপাতে দেয়নি। কিন্তু অনেক প্রার্থীকে দেখেছি সেই সাদা-কালো পোস্টার বৃষ্টির হাত থেকে বাঁচাতে গিয়ে পলিথিন দিয়ে মুড়িয়েছেন। তাহলে কী দাঁড়াল? খরচ তো আরো বেড়ে গেল!

যাক, আপনাদের খরচ বেড়েছে তা নিয়ে আমরা জনগণ মোটেও অনুতপ্ত নই। আমরা ব্যথিত এই জন্য যে, আপনারা বারবার বলেছেন পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কথা। তাহলে কি আপনারা জানেন না, পরিচ্ছন্ন নগরী গড়তে হলে পরিবেশ রক্ষার বিষয়টি আগে চলে আসে এবং এই পলিথিন পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক?

শুধু এ কারণে আমরা আর এক মুহূর্তও সময় দিতে চাই না। এখনই আপনারা এই পরিবেশ দূষণকারী পলিথিন মোড়ানো পোস্টারগুলো অপসারণ করুন। তা ধংস করে পরিবেশ রক্ষা করা এই মুহূর্ত থেকে আপনারই দায়িত্ব। আপনারা আরো ভালো করে জানেন, টন টন কাগজের পোস্টার কিংবা রশিগুলো হয়তো একসময় পচে-গলে কাদামাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু এই পলিথিনকে প্রকৃতি শত বছরেও গ্রহণ করবে না। সুতরাং, জনগণের এখন একটাই চাওয়া, তা হলো নির্বাচনী জঞ্জালমুক্ত আমাদের প্রিয় এই নগরী।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×