
১. আজকে আমি কী শিখলাম?
শিক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রতি পদক্ষেপ থেকেই শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তাই দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি কী শিখলাম। শেখার এ তালিকায় থাকতে পারে নতুন কোনো শব্দ কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যা আগে জানা ছিল না।
২. আমার অনুভূতি কেমন ছিল?
মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শরীরের অসুস্থতার বিষয়গুলো আমরা সহজে ধরতে পারলেও মানসিক বিষয়গুলো ধরতে পারি না। এক্ষেত্রে প্রশ্নটির মাধ্যমে মানসিক সুস্থতা নির্ণয় করা যেতে পারে।
৩. আমার প্রতি অন্যদের অনুভূতি কেমন ছিল?
সারাদিনে আপনার আচরণ কেমন ছিল, তা সহজেই বোঝা যাবে আপনার আশপাশে থাকা অন্যদের অনুভূতি থেকে। এটি যদি নেতিবাচক হয় তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা রয়েছে।
৪. আগামীকাল কিভাবে আরো ভালো করা যাবে?
আজকের দিনটিই সবকিছু নয়। আগামী দিন আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে। আর তাই, দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আগামীকাল কিভাবে আরো ভালো করা যায়।
৫. কী কারণে আমি কৃতজ্ঞ?
জীবনের অনেক কিছুর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর এ কারণগুলো খুঁজে নিতে পারলে তা সামগ্রীকভাবে মনের শান্তি বাড়িয়ে দেবে।
৬. আজকে মানসিক চাপ কেমন ছিল?
মাত্রাতিরিক্ত মানসিক চাপ নিরব ঘাতকের মতো আপনার উদ্যম নষ্ট করতে পারে। আর এতে উৎপাদনশীলতা ও মানসিক শান্তিও নষ্ট করে। তাই দিন শেষে আপনার মানসিক চাপ থাকলে তার কারণ ও প্রতিকার নিয়ে ভেবে নিন।
৭. আজকের হাসির কারণগুলো কী?
আপনি আজকের দিনে কী কী কারণে হেসেছেন, তা মনে করে নিন। হাসি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই আপনার নির্মল হাসির কারণ হয়, এমন বিষয়গুলোর কাছাকাছি থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


