somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নে শান দিয়েছে হ্যালো

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিখতে চাই সব সময়। হতে চাই কবি কিংবা লেখক। চাই নিজের মনের ভাবকে সুন্দর করে কাগজে ফুটিয়ে তুলতে। তবে নিজেকে কবি বা লেখক ভাবার সাহস হয়নি কখনও।সব সময়ই চাই লেখক হতে। কিন্তু এতটা সৃজনশীলতা নিয়ে বোধহয় জন্মাইনি। গল্প লেখা এতো সহজ না যে ছয় মাসের একটা কোর্স করলাম আর শিখে ফেললাম।

ছোটকালে একজন আমাকে বলেছিলেন, আমি কবি হবো। আমার ভেতরে কবি কবি ভাব আছে। তা শুনে কবি হতে উঠে পড়ে লেগেছিলাম।কবি হওয়ার সম্ভাবনায় একেবারে বৈপ্লবিক পরিবর্তন এসে গেল আমার আচরণে। অনেকদিন কবি কবি ভাব নিয়ে চলাচল করলাম। কিন্তু ঐ ভাব নেওয়া পর্যন্তই।

সময়ের স্রোতে সে ভাবগুলো কর্পূরের মত উবে গেলেও লেখক হওয়ার স্বপ্নটা সম্ভবত মনের কোণে পড়ে আছে এখনও।তাই তো কোথাও লেখা পাঠানোর সুযোগ এলেই বসে যাই পিসির সামনে। লিখে দেই দু চার কলম। বেশ লাগে।কদিন আগে একটা কাজে পিসিতে বসেছি। দেখি 'হ্যালো' নামে 'বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকম' এর শিশুদের জন্য আলাদা একটি সাইট আছে।

এখানে অনেক শিশুরা নিজের কথা, বন্ধুদের কথা, নিজের এলাকার নানা অব্যবস্থাপনার কথা লিখে পাঠায়। এটা দেখেই আমার পুরনো শখ মাথা চারা দিল। যেই ভাবা সেই কাজ। ঈদ বাজার নিয়ে প্রতিবেদন তৈরি করে পাঠিয়ে দিলাম হ্যালোতে। এরপর থেকে একের পর লিখছি আমার নানা গল্প, অভিজ্ঞতা। আমার স্বপ্নে আবারও শান দিচ্ছে হ্যালো, অনুপ্রেরণা যোগাচ্ছে।কিন্তু মাথাটা একেবারে ফাঁকা হয়ে আছে। কিছুই মাথায় আসে না। কী নামের, কী গল্প লিখব তাই বুঝে উঠতে পারি না।

মাঝে মাঝে এমনও হয় মূল বিষয় নিয়ে ভাবতে গিয়ে শিরোনাম নিয়ে তড়পাতে থাকি। আবার কখনো শিরোনাম ঠিক করার পর পেটের কথাগুলো কোথায় যে হারিয়ে যায় টের পাই না।
কখনো আবার মাথায় তীব্র গতিতে ভাবনারা ছুটে চলে। আর তার সাথে তাল মেলাতে না পেরে অসাড় হয়ে আসে আঙুলগুলো। লিখে যেন শেষ করতে পারি না।আবার কখনও ভাবনাগুলো আঙুল পর্যন্ত আসে না। শব্দগুলো কেমন জট পাকিয়ে যায়। তখন চলে শুনশান নীরবতা। এখন যেমন আমার মগজে নীরবতা চলছে। অথচ কালও অনেক রাত পর্যন্ত ছটফট করেছি বিচিত্র ভাবনা নিয়ে। কিন্তু আজ লিখতে পারছি না। মস্তিষ্ক অসাড় হয়ে আছে।

সে যাইহোক হ্যালোতে শিশু সাংবাদিক বন্ধুদের লেখা দেখে এতদিন পর লেখালেখির পুরানো ইচ্ছাটা মনের ভেতর আবারো জেগে উঠেছে। ভালো লাগছে যে আমি আবার লিখছি।

নিউজটি এখানে প্রকাশিত হয়েছে....
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×