somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহ্যগুলো যেন এক রূপকথা!

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সভ্যতার সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা যান্ত্রিক হয়ে গেছি। এই যান্ত্রিকতার কারণে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা জিনিস। এগুলোর মধ্যে রয়েছে লাঙল, ঢেঁকি, পালকি, চরকা, যাঁতা আরও অনেক কিছু।

মানুষের মূল লক্ষ্য হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়ার চেষ্টায় পেছনে ফেলে আসতে হয়েছে পুরনো এই জিনিসগুলো।

একসময় এসবই আমাদের অগ্রগতিকে তরান্বিত করেছে। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষ কাজকে আরও নির্ভুল করতে ধীরে ধীরে যন্ত্রনির্ভর হয়ে গেছে।

এছাড়া প্রতিযোগীতার এই যুগে তাল মেলাতে কম সময়ে সহজ উপায়ে বেশি ও টেকসই ফল লাভ করতে যন্ত্রনির্ভর না হয়ে উপায় নেই।

যারা শহরে বড় হয়েছে তারা এমনকি গ্রামের অনেক শিশুই জানে না যাঁতা, ঢেঁকি, পালকি বা চরকা কী আর কিইবা তাদের ব্যবহার।

আমরা গ্রামে যারা বড় হয়েছি তারা অনেকেই লাঙল চিনি। তবে খুব ভোরে লাঙল-জোয়াল কাঁধে কৃষকের মাঠে যাবার সেই দৃশ্য আজ আর দেখা যায় না। তার বদলে এখন দেখা যায় যন্ত্রচালিত লাঙল।

ভোর না হতেই কৃষকের লাঙল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য কদিন পর কল্পনাতেও খুঁজে পাওয়া যাবে না। কারণ পরের প্রজন্ম কখনও আর জানবেই না লাঙল জোয়ালের কথা।

ঢেঁকি হয়তো অনেকেই চেনে। এক সময় আমাদের গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে ঢেঁকি ছিল। গ্রামের মানুষেরা ধান সিদ্ধ করে শুকিয়ে ঢেঁকিতে ভেনে চাল তৈরি করতো। আবার পিঠা তৈরির সময় চালের আটা তৈরিতেও ঢেঁকির ওপর নির্ভর করতে হয়েছে। এখন গ্রামে গ্রামে রয়েছে ধান, চাল ভাঙানোর মেশিন।

ঢেঁকির প্রচলন একেবারেই নেই এখন। বাংলাদেশের আনাচে-কানাচে খুঁজলে হয়ত দুই একটি ঢেঁকি পাওয়া যেতে পারে। অথচ আগে গাঁয়ের সব বাড়িতেই ঢেঁকি থাকতো। প্রতি বাড়িতে ঢেঁকিঘর বলে একটি আলাদা ঘর থাকত। সেখানেই ঢেঁকি থাকত, ধান ভানা হতো। কুলায় ঝেড়ে কুড়া-চাল আলাদা করা হতো। সে ছিল এক মহাযজ্ঞ। আজ কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো। আজকাল গ্রামে গেলে আর ঢেঁকিতে ধানা ভানার শব্দ শুনতে পাওয়া যায়না। কৃষাণির মহাযজ্ঞের এই কাজটা চলে গেছে ধানভাঙা কলের কাছে।

বৌ বাপের বাড়িতে নায়র যাবে কিংবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবে, একমাত্র বাহন পালকি। এই পালকির আবার বিভিন্ন রকমফের ছিল। কোনটা ছিল অতি সাধারণ।

বাঁশের পাটাতন, দুইপাশে বাঁশের চাটায়ের বেড়া আর এর মাঝখানে একটু কেটে দরজাওয়ালা পালকিকে আমাদের এলাকায় মানে বরগুনায় মাফা বলা হয়।

মাফায় চলাচল পালকির চেয়ে সস্তা ছিল বলে অতি সাধারণ ঘরের বউরা এগুলোতে চলাচল করতো। আর কাঠের তৈরি দরজা লাগানো পালকিতে চড়তেন অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে বৌ। এসব পালকির কোনো কোনোটা আবার বাইরের দিকে কারুকাজ করা থাকতো।

বড়দের কাছে গল্প শুনেছি আমাদের গাঁয়ে এক ধরনের পরিবার ছিল তারা পালকি, মাফা ভাড়া দিতো। তাদের সানাই বলা হতো। তারা নিজেরাই সেগুলো ভাড়ায় বহন করত।

অনেক বাড়িতে আবার বাহারি পালকি থাকত। দরকারের সময় সানাইদের ডেকে আনা হতো।কিন্তু যান্ত্রিক সভ্যতার এই যুগে হারিয়ে গেছে আমাদের সেই গ্রামীণ ঐতিহ্য।এখন গ্রামেও সিএনজি চালিত অটো রিকশা, টেম্পু আরও কত যানবাহন চলাচল করছে। বৌয়ের পালকি চড়ে বাপের বাড়ি যাবার দৃশ্য আজ শুধুই যেন রুপকথা।আমার এ লেখাটি বিডিনিউজ-এ প্রাকাশিত হয়েছে। নিউজ লিংক এখানে..
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×