somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্ষরিক অর্থেই প্রেমে পড়েছিলাম যে নারীর!

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আক্ষরিক অর্থেই প্রেমে পড়েছিলাম এক নারীর, যে ভূমিষ্ঠ হওয়ার পরই বুকের শাল দুধ দিয়ে পিপাসা নিবৃত্তি করিয়েছিল। কঠিন শীতে যার বুকে প্রাকৃতিক কর্ম সম্পাদন না করে শান্তি পেতাম না কিন্তু হাসিমুখে সব পরিষ্কার করতেন পরে ঠান্ডা লেগে যদি কষ্ট পায়!
হাসতে শিখেছি তার খুনসুটিতে তাইতো আমার হাসিটা এত সুন্দর। আমার চেহারা নিয়ে তার কোন আক্ষেপ নেই, কারণ তার চোখে আমার থেকে সুন্দর কেউ জন্মেনি এই দুনিয়াময়। তার একান্ত প্রচেষ্টায় যেদিন প্রথম কথা বলেছিলাম সেদিন তার থেকে কেউ আনন্দিত হয়নি। আমার প্রথম হামাগুড়ির দিন সে যতটা আনন্দ পেয়েছে তারও বেশী চিন্তিত হয়েছে কারণ তার ভয় ছিল যদি খাট থেকে পড়ে যায়। তাইতো সবসময় সতর্কতার মধ্যে থাকতে গিয়ে নিজের প্রতি খেয়াল নেবার সময় পায়নি। আমি যেদিন প্রথম হাটতে গিয়ে হোঁচট খেয়েছি তার কলিজাতে চিনচিন ব্যাথায় ভরে গেছে যদিও খুশিতে আত্মহারা হয়েছিল!!
আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম তাইতো সবসময় চিন্তাজগতে বিচরণ করতো, দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে যায়! আমার খাওয়া নিয়ে তার চিন্তার অন্ত ছিল না, কখন একটু তৃপ্তিকরে খাওয়া শেষ করব। আমার খাওয়া হলে পেটটা মনে হয় তার পূর্ণ হত যদিও সময়মত তার খাওয়া হতো না!!
আমার প্রথম স্কুলের দিন সবচেয়ে ব্যস্ত ছিলেন কিভাবে সুন্দর করে সাজাবেন আমায়। আমার প্রথম শিক্ষাও তার কাছে প্রাপ্ত। আমার প্রতিটি আবদার ছিল তার কাছে কিন্তু কখনও ক্লান্তবোধ করত না, হাসিমুখে সব চাওয়াগুলোকে সাধ্যমত পূরণ করতেন। আজও কিছু বলতে হলে তাকেই বলি না বলতে পারা কথাগুলো। কারণ তার মতন আপন এবং বিশ্বস্ত দ্বিতিয়টি আর নেই!!
আমার শৈশবের শ্রেষ্ঠ বন্ধু যে বন্ধন আজও অমলিন। আমার সব প্রথমা'র সহপাঠিনী ও শিক্ষক। আমার প্রথম ভালোলাগা ও ভালোবাসা, সে আমার "মা"!!!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×