
‘ঐশী কি খুনি হয়েই জন্মগ্রহণ করেছিল? ঐশীর খুনি হয়ে ওঠার জন্য দায়ী কে?’
‘ঐশীর ফাঁসি নিয়ে কিছু বলা মানে আদালতের সমালোচনা করা। আর আদালতের সমালোচনা মানে আইনকে অবজ্ঞা করা। তাই কিছু বলা মানে বিচারককে বিব্রত করা।
কোনো কিছু না বললেও রাষ্ট্র এ দায় এড়াতে পারে না কারণ রাষ্ট্রে ও সমাজের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে বসবাসরত মানুষের আচরণের মধ্যদিয়ে।’
‘সময়ের চেয়ে বেশি দায়ী সমাজে মাদকের অগাধ অবাধ চলাফেরা। এদের গতি রোধ না করা। আমার আপনার অনেক সময় দেয়া সন্তানও ঢুকে যেতে পারে এদের খপ্পরে।
সোহরাওয়ার্দী উদ্দ্যানের ভিতর দিয়ে একদিন দেখে এসেছিলাম কী অবাধে গাঁজা বিক্রি হচ্ছে প্রকাশ্যে।
এদের লাগাম ধরবার কেউ নেই আবার কেউ কেউ ক্ষমতাবান ও অভিজাত এলাকায় প্রকাশ্যে শীষা নামক দ্রব্যের কথা বহুদিন লেখা হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে কি? কেন হয় না?’
ফেসবুকে একজন কমেন্ট করেছেন, শিক্ষা শুরু হয় পরিবারের মাধ্যমে। একজন মানুষ হঠাৎ করেই খুনি হয়ে উঠতে পারে না। তার বাবা এত রাজকীয় জীবন চালাতেন কোন পন্থায়? এত টাকা তিনি কোথায় পেতেন?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




