somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমু এবং রুপারা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ক্লাসে দেরী করে এসে স্যারের
বকা খাওয়া বাউন্ডুলে ছেলেটাকেই মেয়েটার
ভালো লাগে,অথচ যে ছেলেটা তাকে একটু
বেশী দেখবে বলে ক্লাস শুরুর
আধাঘণ্টা আগে এসে বসে থাকে তার দিকে চোখও
যায়না মেয়েটার।
২। স্যারের প্রশ্নের উল্টাপাল্টা উত্তর
দেয়া বাউন্ডুলে ছেলেটাকেই ভালো লাগে মেয়েটার, অথচ
যে ছেলেটা স্যারের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল, সেই
ছেলেটাকে মেয়েটা ভাবে আঁতেল।
৩। ক্লাস শেষ করে বাসায় না যাওয়া রাস্তায়
হেঁটে হেঁটে সিগারেট
খাওয়া বাউন্ডুলে ছেলেটাকে দেখেত মেয়েটার বড়
ভালো লাগে... অথচ ক্লাসের যে আঁতেল ছেলেটা মেয়েটার
পিছু পিছু মেয়েটার অজান্তে বাসা পর্যন্ত এগিয়ে দেয়
তাকে কখনোই চোখে পড়েনা তার।
৪। বাউন্ডুলে ছেলেটার এক বখাটে বন্ধু যখন মেয়েটাকে টিজ
করে তখন মেয়েটার রাগ হয় ওই বাউন্ডুলে ছেলেটার উপরেই কারণ
বাউন্ডুলে ছেলেটা দেখেও কেন এর প্রতিবাদ করছে না। কিন্তু
এর প্রতিবাদে আঁতেল ছেলেটা যখন এগিয়ে এসে বখাটেদের
সামনে অপমানিত হয়...মেয়েটার জন্যই... তখন মেয়েটার মুখে,
"ধন্যবাদ " শব্দটাও বের হয় না... উল্টা মেয়েটা রাগ ঝাড়ে তার
উপর।
৫। বাউন্ডূলে ছেলেটার হিমু হিমু ভাব মেয়েটাকে আকৃষ্ট
করে সহজেই... কিন্তু আঁতেল ছেলেটার কেয়ারিং মনোভাব
মেয়েটির বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
৬। মেয়েটার সাথে বাউন্ডুলে ছেলেটার প্রেম হয়,
মেয়েটা নিজেকে হিমুর রুপা মনে করে ঘুরে বেড়ায় কয়দিন।
অন্যদিকে আঁতেল ছেলেটা আর সুযোগ নেই
দেখে নিজেকে গুছিয়ে নিতে থাকে... অব্যাক্ত
ভালোবাসা মনের ভেতরেই কবর দেয়।
৭। অনেকদিন পর। মেয়টার বাসায় বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু
বাউন্ডুলে ছেলেটার বাউন্ডুলেপনার কারণে সে এখনও বেকার।
বাউন্ডুলে ছেলে আরও কিছুদিন
অপেক্ষা করতে বলে মেয়েটাকে। কিন্তু যে ছেলের
বাউন্ডুলেপনা দেখে মেয়েটা প্রেমে হাবুডুবু খেয়েছিল সেই
ছেলের বাউন্ডুলে দৃষ্টিভঙ্গিই এখন তার বিরক্তির কারণ
হয়ে দাড়ায়। অন্যদিকে ক্লাসের সেই আঁতেল ছেলেটা আজ
অক্লান্ত পরিশ্রম করে জীবন যুদ্ধে জয়ী হয়ে প্রতিষ্ঠিত।
৮। বিয়ের ব্যাপারে বাউন্ডুলে ছেলেটার কোন আগ্রহ
না দেখে মেয়েটা বাবা-মার পছন্দ করা ছেলেটার
সাথে বিয়েতে রাজী হয়ে যায়। বাউন্ডুলে ছেলেটা যখন শেষ
দেখা করতে চায় তখন মেয়েটা বলে দেয়, “দু পয়সা কামানোর
মুরোদ নেই আসছে বিয়ে করতে? ”। আর বাসর
ঘরে স্বামী হিসেবে সে ক্লাসের ওই আঁতেল ছেলেটাকেই
আবিষ্কার করে। কষ্ট পায় সেই বাউন্ডুলে ছেলেটা,
সে তো কাউকে বলেনি তাকে ভালোবাসতে... তবে কেন
মেয়েটা তাকে আরেকটু সময় দিল না।
উপসংহারঃ তারা বাউন্ডুলে ছেলেদের সাথে প্রেম করে টস টস
খেলে... আর চিরচরিত নিয়ম অনুসারে সেই
বাউণ্ডুলে ছেলেটা যখন সময়মত তাকে বিয়ে করতে পারেনা,
তখন সেই ছেলেটা হয়ে যায় কর্পোরেট প্রেমিক। তবু তারা প্রেম
করতে চায় উশ্রিঙ্খল বাউন্ডুলেদের সাথে... ক্লাসের সেই
ভালো ছেলেদের ভালোবাসা তারা কখনোই দেখেনা...
দেখতে চায় না।
‪#‎ যদি‬রুপা হতে না পারেন তবে কেন হিমুদের সাথে প্রেম
করতে চান? আর হিমু এবং রুপারা শুধু গল্পেই মানায়... বাস্তবে নয়
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×