আপনি ছন্দ জানেন
কিভাবে কেমন মাখামাখি শব্দের-
জানাশোনা সীমিত
টাইম-স্পেস এগুলা বুঝিনা
ছন্দের মারপ্যাঁচে আমার প্রবেশাধিকার
বহু আগে সীলমারা হয়ে গেছে-
নীতম্ব বোঝেন
হাই হীল, আশ্চর্য দুলুনি কাঁপুনি
শিফনের একরঙা ( যেমন নীল ) কাপড়ে দক্ষতা আছে-
নিজেকে পাথর পাথর লাগে:
পানিতে ভেসে থাকার অবাস্তবতা
ডুবে যাওয়ার বাস্তবতায় 'চুইবা যায়'-
আমি ডুবি যেভাবে প্রস্তর ডোবে
( সাঁতার জানা বা না জানা যেখানে বিকল )
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



