আমারও একটা গল্প ছিল
ছিল রংধনুতে রাঙানো দিন
ছিল কচি সবুজ ঘাসে বিছানো আগামীর আল্পনা
হাত ধরে পথচলার অনন্ত সময়
তুমি-আমি মিলে টোনাটুনির সংসার
আমারও একটা সময় ছিল
ছিল তোমার অপেক্ষায় দাড়িয়ে থাকা প্রহর
ছিল মৃদু ঝগড়ায় মন খারাপের ক্ষণ
চিমটি কেটে ক্ষেপিয়ে দেয়া ভালোবাসার মুখ
দুজনে মিলে কাঁপিয়ে দেয়া সুখ
আমারও একটা স্বপ্ন ছিল
ছিল শানবাঁধানো পুকুরের পাশে সাজানো জীবন
ছিল অরন্যে হারিয়ে যাওয়া উদ্দাম মন
পাশাপাশি বসে থাকা, তার পাশে তুলে রাখা
তোমার-আমার দুর্দান্ত বন্ধন
বিস্মৃত সময়গুলো
রক্তচক্ষু তোলে আমার দিকে
তবু করুনা লোভে ছুটে যাওয়া আর্তি
দূরের তোমাতেই কি শক্ত অধিকার
অদৃষ্টের পানেই আমার সপ্রভিত উচ্চারণ
ঐ সময়গুলো আমার ছিল, একান্তই আমার ছিল
যেন আমারই থাকে অনুক্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




