আবারও সুর্যোদয় হবে, ঠিক পূর্বদিকেই
আমিও জাগবো আবার, পুরনো নিয়মেই
ঊষার আলোতেও ভরবে ঘর, আগের পথেই
আমিও আবার রাখবো চোখ, শুধু তোর চোখেই।
এলোমেলো সে পথ ঋজু হবে আবার
চেনা পথের ধুলোতে হবে আবার তোলপাড়
মুখে হাসি মিটিমিটি, আহ্লাদের খুনসুটি, উন্মত্ততার ঝড়
জেগে উঠবে পুরনো মমি, শুধু বলে দেখিস একবার।
অনন্তকালের যাত্রী হবো, ছাপ ফেলা পথে
দেয়ালেতে সাটবো স্মৃতি, পিন দিয়ে গেঁথে
অশ্রু চিত্র আঁকবো আবার হৃত মানসপটে
আবারও একদিন ঘুম তাড়াবো, শুধু তোর স্বপ্ন মেখে....
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



