![]()
বিছায়াছি মন প্রান
প্রতিক্ষাতে দিনমান
সুখ ছুয়ে গেছে মোর ক্ষুদ্র কুটিরে
সখী তোর লাগি প্রান কাঁদে মাতাল সমীরণে।
আজি উন্মত্ত বরিষণ
কুহু রবে ডাকে মন
কি আশায় সাজিছে সব সুখ বিহারে
বাঁধনে থাকে না মন, কেঁদে উঠে অনুক্ষণ, তোর বিহনে।
কাঁপিছে মহুয়া বন
বন্য যত গুঞ্জন
কি জানি বলিয়া যায় কর্ণ কুহরে
আজি স্বৈরাচারী হতে চাই সুখ দখলে।
সখী দিস নে আর ফাঁকি
মনে যত আঁকিবুঁকি
তুই হ আল্পনা মোর ইচ্ছে ক্যানভাসে
আজি চল, ঝড়ো হাওয়ায় নৃত্য করি অসহ্য সুখে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


