![]()
কায়ক্লেশে চলছে দিন
অনাহূত আগামী আর অসত্য কিছু স্পর্ধায়।
ছলকে উঠা রূপে এখনও তুমি কীর্তিনাশা
টইটুম্বুর অহমিকায় অন্নপূর্না সাধ
এই আমাদের জীবন, সংকীর্ন দৃষ্টিতে এই অগাথ!
ক্যালেন্ডারের পাতাগুলো দ্যাখো
একই সংখ্যাবর্তে কত সহস্র কালের সাক্ষী
সময়ে জড়াচ্ছে মূহুর্ত, মিনিট, ঘন্টা, দিন।
নিশ্চুপে আঁকা ক্ষণজন্মার তুলিতে বাদ পড়েছি কি আমরাও?
গুছিয়ে নাও সব; ইবাদত, ক্লান্তি আর যাবতীয় কর্ম
সময় হলো যে যাবার, সময়ে জড়াবার!
একদিন নৈশব্দ্যে সমর্পিত হবে কর্নকুহর
পাকা সজনে ডাটার মতো আঙ্গুল
দৃষ্টি দখলে নেবে কুয়াশা
স্পষ্টতই সে এক মহাশূন্যের জীবন।
একদিন তুমি আমি সময়ে জড়াবো
ক্যালেন্ডারে ধুলো জমা অতীত, কি নিশ্চিত সত্য! কি মহাশক্তিধর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



