ঘটনা - ১ :
কয়েকদিন আগে দরজা জানালার পর্দা ক্রয় করিবার উদ্দেশ্য লইয়া বাসা ত্যাগ করিলাম ।
বাজারে পৌছানোর পর একটা সুন্দর দোকানে গিয়ে উপস্থিত হইয়া দোকানদার কে কিছু ছিট-কাপড় দেখানোর জন্য অনুরোধ করিলাম , দোকানদার আমার অনুরোধ শোনা মাত্র লাফাইয়া উঠিয়া কাপড় দেখানো শুরু করিলো....
আমিও অধিক মনযোগ সহকারে পর্দার ছিট দেখা শুরু করিলাম ( যদিও আমার এসব ক্ষেত্রে অভিজ্ঞতা খুবই ক্ষীণ )
তারপরও দেখিলাম এবং একটা পছন্দও করিয়া ফেলিলাম ।
আমি মুল্য জিজ্ঞাসা করিবা মাত্র দোকানদার ৩২ টা দাতঁ বের করে বলিল মাত্র ৪০ টাকা গজ ....
আমি ২০ গজ দিতে বলিলাম ...
দোকানদার সাহেব আমাকে
২০ গজই দিলেন . . .
তাকে মূল্য জিজ্ঞাসা করিবা মাত্র সে ছোটাছুটি শুরু করিলো , আমি বুঝিলাম না কেন ছোটাছুটি করিতেছেন...
কিছুক্ষন পরে বুঝিলাম সে ক্যালকুলেটর খুজিঁতেছিলো ।
দোকানদার সাহেব কিছুক্ষণ ক্যালকুলেটর অধিক মনোযোগ দিয়ে টিপাটিপি করিয়া আবারো সেই হাসি মুখ করিয়া আমাকে বলিলো ৮০০ টাকা মাত্র ।
আমি তখন শুধুই চিন্তা করিতেছি আহা ৪০ গুন ২০ সমান ৮০০ হয় , ক্যালকুলেটর ছাড়া এতো কঠিন হিসাব করা কি সোজা কথা ।
ঘটনা ২:
গতকাল গিয়েছিলাম একটি ডায়াগনস্টিক সেন্টারে একটা টেস্ট করিবার উদ্দেশ্য লইয়া ।
রিসিপশন এ যে আপুটা ছিল তাকে আমার টেস্ট টার নাম বলিলাম এবং জিজ্ঞাসা করিলাম যে এইটা করিতে কত খরচ লাগিতে পারে ???
আপু আমাকে বলিলো মাত্র ১৫০ টাকা ...
আমি টেস্ট টা করাবো বলিলাম এবং একটা রিসিট দিতে অনুরোধ করলাম ।
রিসিপশন আপু আমাকে একটা রিসিট দিল ।
রিসিপশন আপুকে আমি ১০০০ টাকার একটা নতুন নোট দিলাম ।
ওমা এখানেও দেখি আপু আমার ক্যালকুলেটর টিপাটিপি করিতেছেন !!!!!
ক্যালকুলেটর টিপিয়া আপু আমাকে ৮৫০ টাকা ফেরত দিলেন !!
আমি ভাবিলাম তাইতো ১০০০ টাকা থেকে ১৫০ টাকা বাদ দিলে তো ৮৫০ টাকাই হয় । এতো বিরাট জটিল হিসাব . . .. ক্যালকুলেটর ছাড়া ইহা করা অসম্ভব .....
>
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



