
ছবিতে আমার সাথে যে ছেলেটিকে দেখছেন তার নাম ফিরোজ আহমেদ । বাবার নাম শহিদুল ইসলাম। মায়ের নাম ফিরোজা বেগম । বাড়ি গাইবান্ধার সুন্দরগন্জে।
রংপুর থেকে নাটোর যাওয়ার পথে ট্রেনে ছেলেটির সাথে আমার ট্রেনের ভেতরে যে মসজিদ থাকে সেখানে পরিচয় ।
ছেলেটি ৩০ পারা কোরআন এর হাফেজ । পড়াশোনা করছে চট্টগ্রাম এর একটি ক্বওমী মাদ্রাসাতে( নামটা বলবোনা) ।
ছেলেটি সর্ম্পকে এত কিছু জানা বা জানানোর একটি মাত্রই কারণ । সেটা হচ্ছে ছেলেটিকে তার বাবা-মা ৪ অথবা ৫ বছর বয়সে সেই ক্বওমী মাদ্রাসাতে ভর্তি করিয়েছিল । এবং সে ১০ বছর পর বাড়িতে আসার সুযোগ পেয়েছিল । আর বাড়িতে এসে ৪ দিন থেকে আবার সেই মাদ্রাসাতে চলে যাচ্ছিল ।
আমি প্রথমে কথা টা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে সম্ভব ১০ বছর বাড়িতে আসতে না দেওয়া ।
কিন্তু তার কাছে যখন সম্পুর্ণ ঘটনা শুনলাম তখন আর অবিশ্বাস করার সুযোগ পেলাম না । সে নাকি অনেকবার আসার চেষ্টাও করেছিল কিন্তু কোনো ভাবেই তাকে আসতে দেয়া হয়নি ।
কোনো মন্তব্য করছি না শুধু মাত্র ঘটনা টা জানানোর ইচ্ছা হলো তাই জানালাম । মন্তব্য আপনাদের কাছে !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




