somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৬ মার্চ ও আমার ছোট্ট ভাইটির জন্মদিন।।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ১৫ বছর আগে এই দিনে পৃথিবীতে এসেছিল আমার আদরের ছোট ভাইটি। আমার নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়, ইকরাম। আমার খুব মনে আছে, যে দিন ও পৃথিবীতে এসেছিল, আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যে আমাদের উঠানের এই কোন থেকে ঐকোনে দৌড় শুরু করেছিলাম । আমি তখন বেশ বুঝি । আম্মা বাহিরে কোন কাজে গেলে, আমি ওর পাঁশে বসে থাকতাম । আর ওর কচি নরম হাত-পা ছুতে চেষ্টা করতাম । কিন্তু ওর প্রশান্তির ঘুম ভেঙ্গে যাবে বলে ছুঁতাম না । যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয় ! এঁর পর যখন ও বসতে শিখল, আমি ওর হাত ধরে এক পা এক পা করে হাটাতে শিখালাম । একবার ওর কি জানি অসুক হয়েছিল, ওর বাচার আসা ক্ষীণ হয়ে এসেছিল প্রায় । আমি এত কান্না করেছিলাম, আজও মনে আছে । পড়াশুনার জন্য যেদিন প্রথম বাড়ীর বাইরে এসেছিলাম, ওর বয়সী কোন ছেলে দেখলেই জড়ায়ে ধরতে ইচ্ছা করতো।

সবার ছোট হওয়া বেশ আদর আর আহ্লাদে বড় হয়েছে ও। কিন্তু কোন একটা বিশেষ কারনে ছোট থেকে কখনোই ২৫ মার্চে জন্মদিন পালন করা হয়নি ওর। হয়েছে একদিন আগে বা পরে। তখনো ও অনেক ছোট । সে কেবল বুঝতে শিখল ২৫ মার্চে ওর জন্মদিন। কিন্তু ঠিক এই দিনে ওর জন্মদিন পালন না করা নিয়ে ওর মন খারাপ হতো। আমাকে জিগ্যেস করতো, ২৫ তারিখ কেন ওর জন্মদিন পালন করি না।

আমি ওকে অনেক সহজ করে বুঝিয়ে বললাম, ১৯৯৮ সালের এই দিনটি আমাদের যতই আনন্দের দিন হোক না কেন, তার চেয়ে বহুগুণ বেশি অশ্রুমিশ্রিত রক্তের দাগ রেখে গেছে ১৯৭১ সালের এই দিনটি । বুঝতাম ও আমার কথা অতোটা ধরতে পারতো না । তাও ওকে বলতাম, এই রাতেই বর্বর পাকিস্তানী বাহিনী ইতিহাসের নির্মম ও কাপুরুষোচিত গণহত্যা চালিয়েছিল বাঙালী জাতির উপর । রক্তের সাগরে ভাসছিল সমস্ত দেশ । সমস্ত শহর জুড়ে ছিল শুধু লাশ আর আর লাশ । কোন ঝড়, তুফান, ভূমিকম্প অথবা টর্নেডো হয়নি সেই রাতে । যা হয়েছিল তা মানবাতার ইতিহাসে রক্তাক্ত অধ্যায় হিসেবে বিবেচিত । চেনা-অচেনা লাশের মধ্যে নারীপুরুষ আলাদা করা যাচ্ছিল না । ছাত্ররা তাঁদের বিছানায় মারা গেছে । নারী, শিশু আর বৃদ্ধরা ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়েছে । মায়ের আঁচলের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা শিশুটিও রক্ষা পায়নি সেদিন । হানাদার বাহিনী রাতের অন্ধকারে চোরের মত ঝাপিয়ে পড়েছিল গুমন্ত সব মানুষের উপর । পাকিস্তানী নরপশুদের বিষাক্ত ছোবলে, স্তব্দ হয়ে পড়েছিল বিশ্ববাসী ।

১৯৯৮ সালের এই দিনটি আমার ছোট ভাইয়ের জন্মদিন । এ নিয়ে আমার বিশেষ গর্বও আছে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার সংগ্রাম শুরুর মুহূর্তে জন্ম ওর। এই নির্মম গণহত্যা শয্য করেনি বাঙালী জাঁতি । কৃষক শ্রমিক ছাত্র জনতা সকল শ্রেনীর মানুষ উপলদ্বি করল মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য । যার ফসল হিসেবে, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য । আমি ওকে প্রায়ই বলে থাকি, তুর জন্ম আমাদের বাঙালী জাতির জন্মের লগ্নে।

আজ ওর বয়স ১৫ হল । এখন ও জানে স্বাধীনতার মানে কি ? ও জানে কি হয়েছিল ২৫ শে মার্চ কাল রাতে । এখন আর ও বায়না করে না ২৫ মার্চে কেক কেটে তার জন্মদিনের অনুষ্ঠান পালন করতে ।

শ্রদ্ধাভরে স্মরণ করছি ঐ সব বীর শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার স্বাদ ভোগ করছি আমরা ।
______ইমরান
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×