***বাবার হোটেল-আমার পণ***
১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব হোটেলের সেরা হোটেল
আমার বাবার হোটেল,
পঁচিশ বছর কাটিয়ে দিলাম
হইনি আজও সেটেল।
বিনা টাকায় খাচ্ছি দাচ্ছি
বিধির আজব খেল!
শায়েস্তা খাঁ হার মেনেছে
পায়নি এথা বে(ই)ল।
সেটা আবার কেমন ছিল
টাকাতে আট মণ!?
বাবার হোটেল খরচাহীনা
ভাবছি প্রতিক্ষণ।
অসুখ হলে বিসুখ হলে
ছোট থেকে আজও,
বাবা মোদের সাথেই আছেন-
বছর মাসে রোজও।
তাই তো জানি এ এক
হোটেল খুবই নামী-দামী,
এই হোটেলটি আমায় দিলেন
মহান অন্তর্যামী।
খোদার কাছে দোয়া করি
ওহে রহমান,
তৌফিক দিলে প্রয়োজনে
জান হবে কোরবান।
যে মানুষটি আমার জন্য
হারাম করলো সুখ,
তারই শিক্ষা নিয়ে আজও
গর্বে ভরা বুক।
আমার কাছে আমার বাবা
নির্লোভ মহাবীর,
যার ছায়াতে উর্ধে আজও
মান-সম্মান শির।
ওই শিরটা নোয়াতে দেবনা
আমার ভুলের জন্য,
যোগ্য হয়ে করেই যাবো
তার খাটুনি ধন্য।
এটাই আমার প্রতিজ্ঞা আজ
এটাই আমার পণ,
বাবা তোমায় কথা দিলো
কলজে ছেড়া ধন।
২২.০৩.১৪
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন