***আকাশের জন্য***
২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ ভাইরে থেমে যা না
আর কাঁদিস না তুই,
আমরা তো ভাই ভেসে গেলাম
রোডে কাতাল রুই!
কাতাল রুই তো চাইনা রোডে-
রোডে গাড়ী চাই,
তিরিশ টাকার রিক্সা ভাড়া
দেড়শ দিয়ে পাই।
তোর জানি মন লাগছে খারাপ
আমার কি দোষ বল,
জানি গাঁয়ে নাইছে সুখে
দস্যি ছেলের দল।
জানি অনেক খুশি আছে
নতুন বর বধু,
জানি নতুন আশা পেলো
মাচার লাউ-কদু।
তবু...
আমরা যারা শহরবাসী
তারা ভালো লাইরে,
সকাল বিকেল অর্থ চিন্তা
শান্তি কোথা পাইরে!?
এটার সাথে যুক্ত হলো
তোমার অঝর কান্না,
কেমনে বলো শেষ হবে ভাই
গরিব মায়ের রান্না।
কেমনে বল অফিস করে
কেরানি মধ্যবিত্ত!?
তোমার অস্রু শান্তি হরে
অস্থির আজ চিত্ত।
সুরুজ ভাই তো দাগা দিলো
তুমি দিচ্ছ বন্যা,
এমন নিঠুর কেন হলে
কাঁদে টোকাই কন্যা।
জানি জানি আয়েস করে
বারান্দায় বসে,
তোমাকে কেউ বাহবা দিচ্ছে
কঠিন আবেশে।
কিন্তু তাদের সংখ্যা তো কম-
তারা চোষে মজুরী ঘাম;
তুমিও তাদের দলে!
কষ্ট পেলাম এইনা দেখে
দুঃখ পেলাম ছলে।
আকাশ তুমি ছল ছেড়ে দাও
তোমায় দেবো খুশি,
তোমার জন্য হরেক আশা
সবাই মিলে পুষি।
এমনি ধারায় কান্না করে
ভাসাইওনা নীড়,
ভাঙ্গিওনা দুখীর বসত
হইও না অধীর ।
তারচে বরং গরম কালে
দিও অল্প গরম,
বরষাকালে কাঁদার সময়
করো একটু শরম।
এতেই কমবে দুঃখ সবার
কমলে রোদের তেজ,
বরষা কালেও ঘরটা যেন
করতে না হয় সেচ।
২২.০৬.১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন