***রোজার আহবান***
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর ঘুরে এসেছে রোজা
বেড়েছে খোদার মায়া,
রমজানেতে পাই রহমত
পাই মায়ার ঐ ছায়া।
মুমিন করে সাওম পালন
নিষ্ঠা থাকে ভরা,
এই মাসেতে ইবলিসেরা
পড়েছে হাতকড়া।
এই মাসেরই মায়ার কথা বলব
কিগো তোমায়,
এই মাসটি পেয়েছে মুমিন
শুকরিয়া সে জানায়।
মিথ্যে জ্বালাও সত্য আনো
এই মাসেতে সোজা,
এই মাসেতে বাড়াও ইমান
কমাও পাপের বোঝা।
খোদাই জানেন আসবে কি আর
এই মায়াবী মাস,
সামনে রোজা আসার আগেই
কবরে আবাস।
এমন যদি হয়রে মুমিন
এতেই লাগে শঙ্কা,
তাইতো মুমিন স্মরছে রবে
ইবাদতের ক্ষণটা।
রোজার প্রাপ্তি অনেক বড়
আল্লা(হ) নিজে দেবেন,
এই মাসেতে আল্লা(হ) সবার
নিষ্ঠা মেপে নেবেন।
রহমতে আর মাগফেরাতে
নাজাত পাবে যারা,
তারাই সফল তারাই মুমিন
মাখলুকাতের সেরা।
আল্লা(হ) তুমি আমাকে দাও
হেদায়াতের সুধা,
পাপে ডুবে বুকে জাগে
তোমায় পাবার ক্ষুধা।
মনটি তোমার তোমার দয়া
পেতে কতনা ব্যাকুল,
তোমায় স্মরি সরল মনে
দয়ার পাইনা কূল।
কলব ভরা কালো ছায়া
গায়ে পাপের ছাপ,
কেমনে পাবো তোমায় খোদা
সরল পথের ধাপ।
দয়া যদি না পাই খোদা
ব্যর্থ জীবন হায়,
রঙিন মায়া সাঙ্গ হবে
গ্রাশবে মরন তায়।
তাইতো বলি রোজা রাখ
ওহে মুসলমান,
পাপটি ধুয়ে নাজাত খোঁজ
আমার আহবান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন