***নীল দহন***
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির বয়স একুশ আর
প্রেমের বয়স তিরিশ দিন,
বুকটা জুড়ে করছে বসত
ভালোবাসার প্যাথেড্রিন।
.
প্যাথেড্রিনের নেশার মতই
তনুমনে একটি ছেলে,
থেকে থেকেই অন্তরাত্মায় ভালোবাসার
ঝড় সে তোলে।
.
এত ঝড়ের কথা কিন্তু
সেই ছেলেটি জানত না,
তাইতো পরিণত মনে
অন্য চিন্তা আনতো না।
.
এরই মাঝে স্বপ্ন যুবক
বসল বিয়ের পিড়িতে,
অন্য দিকে প্রেম ছড়ালো
হৃদয়ের সব সিঁড়িতে।
.
সেই মেয়েটি শুনলো যখন
প্রিয়-র বিয়ের কথা,
মুখে কিছু না বললেও
হৃদয় ছিল ব্যাথা।
.
বিয়েতে সে আসে নাই তো
যদিও সে আত্মীয়,
পাগল হবার দশা হলো
ডেকে ডেকে প্রিয় প্রিয়।
.
মনের ব্যাথা হালকা করতে
পাঠালো এক নীল চিঠি,
ঐ চিঠিরই প’রতে প’রতে
গভীর প্রেমের খুঁসনুটি।
.
ছেলেটি আজ অবাক দেখে;
পাগল প্রেমের সাতকাহন,
তারও মনে কি ইচ্ছে ছিল-
চড়তে অমন প্রেম বাহন!?
.
সেই কথাটা জানে না কেউ
শুধু জানে এটা,
তারও চোখে এসেছিল জল- (কিন্তু)
হৃদয়ে কি ছিল ব্যাথা!?
.
১১.১০.১৪
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন