পাপেট/ঝি
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রহের উপগ্রহ আছে-
পাপেটের আছে উপ পাপেট,
চামচার থাকে পেটে ক্ষুধা
বসের থাকে ভরা পেট।
.
পাপেট হয়েই কাজে বসে-
সালমান লাগায় হাত,
ডিভাইড-রুলের জনক বলে;
কেয়া বাত কেয়া বাত!
.
ওরা ইরাক ভাঙবে, সৌদি ভাঙবে;
ভাঙতে চাইছে ইরানও,
মুসলিম নামের পাপেটরা তাই
বিশ্বজুড়ে ছড়ানো।
.
ওরা যেমনি নাচায় তেমনি নাচে
নাচের কি যে বাহার!
আবার সস্তা দামে তেল বেচিয়া-
বসের যোগায় আহার।
.
বস মিয়া ভাই অস্র বেচে
যুদ্ধ লাগায় দালালে,
এই কথাটা বুঝেছিল-
ভিন্ন মতের তালালে।
.
তাই তো তাকে দুরে রাখা
রাজের দন্ড থেকে,
বাদশাহ ফয়সল কষ্ট পেতো
এদের কর্ম দেখে।
.
কষ্ট পেতো মহান সাধক
মুহাম্মদ বিন ওহাব,
শুনতো যদি এই ফতোয়া-
শিয়া মারায় সোয়াব।
.
তাদের এসব ভুলের কর্ম
শেখায়নি তো মুরুব্বী,
আসল কথা রাখতে গদি-
এরা যায়ন ঘরের ঝি।
.
ঝিয়ের কাজ তো ধোয়া মোছা-
মনিব রাখা পরিষ্কার,
এর বদলে গদির সুখটা
কত্ত বিশাল পুরুষ্কার!
.
৩১.০৩.২০১৫
[বি.দ্র.- তালাল বলতে এখানে 'বাদশাহ আব্দুল্লাহর প্রভাবশালী সৎভাই প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ'কে বোঝানো হয়েছে]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন