
কাম ছিলো রুল ছিলো ভদ্রতা জানেনা,
হয়ে গেলো গমরুল কেমনে তা জানোনা?
গম গুলো ভালো ছিলো বোকা জাতি মানেনা,
কিভাবে তা পঁচে গেলো রাষ্ট্র তা জানেনা!?
চোর ছিল জিৎ হলো কালো বিড়াল খুঁজতো,
রসে ভরা গলাবাজি সারাদিন করতো।
রেল ছিল তাই মন্ত্রী হলো কালো বেড়াল না পেয়ে,
নিজেই হলো কালো বেড়াল যদিও বা দো-পেয়ে।
‘ম’ ছিলো ‘খা’ ছিলো রানা প্লাজা ধ্বসে হায়!
নড়াচড়া থিউরিতে বিজ্ঞানী বনে যায়।
‘সা’ ছিলো ‘হারা’ হলো ঘণ্টাতে ধরে খুনী,
প্রতিশ্রুত ঘন্টা গুলোর শেষ কবে দিন গুনি।
‘শয়তান’ থাকে জানি রমজানে বন্ধী,
নাস্তিক ছেড়ে দিয়ে করে কারা সন্ধি!?
আখের তারা চেয়েছিলো শয়তানী গন্ধ,
তাই তাকে ছেড়ে দিয়ে এনে দিলো ছন্দ।
স্মৃতির মাঝে অম্লান আছে সাতান্নটা বীরের লাশ,
সবাই জানে- কার উপকার- করে এহেন সর্বনাশ।
তাই…
বিডি ছিলো আর ছিলো বিজিবি তা বনে যায়,
জনতারে মারে গুলি সীমানাতে দোকা খায়।
জানি বস্তুত সব গেলো বাঙ্গাল জনতার
নেতারা ঘুমায় দেখো; খাব নিয়ে ক্ষমতার।
এভাবেই চলছে তো অভাগা এ সমকাল,
অল্পতে বলা চলে মুর্খের কলিকাল।
০২/০৭/২০১৫
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


