
মাঝে মাঝে স্মৃতির ডায়েরি কিংবা
ফেবুর সার্চ বক্সে অতীত খুঁজে ফিরি-
আমি জানি এতে প্রাপ্তি কিছুই হয়না;
তবুও হতাশার করি ফেরি।
তবে, এখনো ধুসর হয়ে ঊঠেনি কি!
কচি বয়সের প্রথম মায়া!
ঐ তো আজো দেখি, বালিকা দূর দূরে যায়-
মাড়িয়ে আমার হৃদয় ছায়া।
আমায় মাড়িয়ে ভালো আছো কি?
এখনো এটাই কৌতুহল-
শিখলাম, সময় নাকি মূল কারিগর-
মুছে দিতে সব নোনাজল।
তাই, এই নোনাজলও মুছে গেছে-
তবু, আত্নচিৎকার কি ইথারে ভাসে!
শুনেছিলাম, ইথারে নাকি কিছুই হারায় না!
তাই কি ওসব কানে আসে?
ঐ যে প্রথম বন্ধুত্ব-প্রথম শোনা ভালোবাসি
বা প্রথম বিশ্বাস ভঙ্গ!
এসব আজ মনেই আসেনা-
তবু, ডায়েরির পাতাই কি ভুলের অনুষঙ্গ?
তার সব চিঠি, উপহার, স্পর্শ কিংবা
নীল ডায়েরি তো কবেই পুড়িয়েছি;
কিন্তু হৃদয়ে থাকা স্মৃতির ডায়েরি কি
কখনও একটু হারিয়েছি?
এই স্মৃতির দহন প্রেমিকের মনে
চাপা ছাই হয়ে রয়ে যায় জনম ভর;
মাঝে মাঝে এই স্মৃতিরাই দ্বিধার আঘাতে-
আমায় করে স্মৃতি কাতর।
২৮/০৩/২০১৬
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


