somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপি কি আনহ্যাপি?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরনিন্দা, পরচর্চা, পরশ্রীকতরতা বাঙ্গালীর স্বভাবের অলংকার বা অহংকার। এ অলংকার শ্রীবৃদ্ধি করে না, চায়ের কাপ গরম করে। রুবেলকে নিয়ে হ্যাপির আনহ্যাপি কথাবার্তা পৌষের কনকনে শীতে বাংলাদেশকে গরম রাখছে। হ্যাপি আর রুবেল উভয়ে নাকি সেলিব্রেটি। একজন ক্রিকেটের দিকপাল, আরেকজন সিনেমার লোকপাল। আঁধার রাতে বাসর ঘরে সিনেমায় অভিনয় করলে বা জাতীয় দলে কয়েকটি ম্যাচ খেলে সেলিব্রেটি হওয়া যায়। বিচিত্র্য বাংলাদেশ! গত কয়েকদিন, পত্রিকার পাতা, ফেইসবুকের ওয়াল চেয়ে গেছে রগরগে লেখায়। বেতারে অন এয়ার, টিভিতে ব্রডকাস্টিং, একে বারে তোলপাড়। রতি সাহিত্যিকের কলমের খোচায় কাগজের ইজ্জত নষ্ট, সাংবাদিকের মনঃকষ্ট, ব্লগারের মাথা নষ্ট, ফেমিনিস্টদের(Feminist) মনঃকষ্ট, মেইল সভিনিস্টরা (Male chauvinist) মহাতুষ্ট। কারো ধর্ম যায়, কারো জাত যায়, কারো বা রাত যায়। তর্ক, বিতর্ক, কুতর্ক, মহাতর্ক, জাতীয় বিতর্ক চলছে। যারা এ বিতর্কে অংশ নিতে পারেনি, তারা জিহ্বা বাড়িয়ে, চাটিয়া-পুটিয়া, লুটিয়া রস আস্বাদনে মত্ত আছেন। আবার এসব সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ব্লগারকে যদি রামপাল বা সুন্দরবন বিষয়ক জাতীয় বিতর্কের কথা বলেন তারা মহাবিরক্ত। কারো ব্যক্তিগত বিষয়ে নাকগলাতে আমরা সিদ্ধহস্ত।

অসময়ে সুষম প্রেমে জনাব আসিফ নজরুল ও শিলা আহমেদ সুখের সংসার পাতিয়াছেন। তাহাতে জগতের কি আসে যায়। কিন্তু রুবেল-হ্যাপির সুসময়ে অসম প্রেমের বিষম পরণতিতে আমরা মাথা খুটে মরছি। যদি সেটা সমাজের দুই প্রতিনিধির কার্যকলাপের বহিঃপ্রাকাশের উপর ভিত্তি করে সমাজের গতিপ্রকৃতি বিষয়ক বিশ্লেষণধর্মী আলোচনা হত তবে অসুবিধা ছিলনা। আলোচনা যদি কেবল মজা নেবার, দেবার বা পাবার জন্য হয়, তবে বাঙ্গালীর রুচি নিয়ে প্রশ্নতোলা অস্বাভাবিক নয়। গুগুলে এই বছর নাকি বাংলাদেশ থেকে জেনিফার লরেন্সকে বেশী খোঁজা হয়েছিল। এর বেশী উদাহরণ দেবার দরকার আছে কি? ১৯৯৮-৯৯ সালের কথা আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। তখন মমতা কুলকার্নি বাংলাদেশে আসছেন একটি প্রোগ্রামে অংশ নিতে। এ নিয়ে মহান সংসদে ধুন্দমার বিতর্ক চলছিল। জাত যায়, ধর্ম যায়, সমাজ যায়, ছি! ছি! তখনকার ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে দাঁড়িয়ে বলেছেন, 'কারা কারা মমতার প্রোগ্রাম দেখার টিকেট চেয়েছেন তাদের নাম বলবো কি?' তখন পুরা সংসদ চুপ ছিল। হ্যাপি ও রুবেলের ব্যক্তিগত বিষয় নিয়ে জাতীয় বিতর্কের দরকার নেই। তাদেরকে থানা-পুলিশ, আইন-আদালত, ফিল্ম-ক্রিকেট নিয়ে থাকতে দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×