somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাসচিব সমীপে

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো আমাদের মজ্জাগত। মানুষের পরিবর্তে যদি কোন যন্ত্র বা সফটওয়্যার বা সিস্টমের উপর দোষ দেয়া যায় তবে কেল্লাফতে। কথায় আছেনা নাচতে না জানলে উঠান বাঁকা। আমাদের করিৎকর্মা তথা বিশ্বকর্মা শিক্ষাসচিব ছক্কা মারতে গিয়ে নাকি উইকেট হারিয়েছেন। যত দোষ ঔ নন্দঘোষ সফটওয়্যারের। ভাগ্যিস, কম্পিউটার ও সফটওয়্যার কথা বলতে পারে না, না হয় প্রতিবাদ করতো। আর যাই হোক যন্ত্র ও সিস্টেম প্রতারণা করতে জানেনা। যেমন ইনপুট দিবেন তদানুসারে আউটপুট পাবেন।

ধরে নিলাম মেয়েদের কলেজে ছেলেরা ঈভ টিজিং করতে গেছে সফটওয়্যারের ভুলে অথবা ছেলেদের কলেজে মেয়েরা গেছে এডাম টিজিং করতে, নতুবা প্রেম করতে গেছে সিস্টেমের ভুলে। কিন্তু বিজ্ঞান কলেজে বাণিজ্যের ছাত্র-ছাত্রীরা কি ব্যবসা করতে গেছে? আচ্ছা বিজ্ঞান কলেজে না হয় বাণিজ্য চালু করে দিবেন। তয় যেখানে কলেজ নাই সেখানে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে গেল কেন? তবে কি সেখানে নতুন কলেজ করে দিবেন?

মাননীয় শিক্ষাসচিব, অবলা সিস্টেম বা কথা না বলা কম্পিঊটারের দোষ না দিয়ে শিক্ষামন্ত্রীর মত সহজভাবে স্বীকার করুন আপনার কাছে হালনাগাদ তথ্য নেই। আপনি জানেন না বাংলাদেশে কয়টি কলেজ আছে, কোন কলেজে বিজ্ঞান আছে ব্যবসা নেই বা কোন কলেজে মেয়ে যায় না ছেলে যায়।কোন কলেজ বন্ধ হয়ে গেছে বা কোন কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে।

হোয়াইট হাউজের কালো বিড়ালের কয়টি ছানা সে খবর না নিয়ে বাংলাদেশে কয়টি থানা সে খবর নেন। কারণ এটাই আপনার কাজ। আর না পারলে শিক্ষামন্ত্রীর মত অকপটে ক্ষমা চেয়ে নিন। জানিনা আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ে। যদি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে পড়ে তবে বাসায় গিয়ে তাদের কাছে নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হোন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×