ভাবছি একটা কবিতা লিখবো তনুর জন্যে।
সময় করে উঠতে পারি নি
এখনো লিখতে পারি নি।
ভাবছি একটি কবিতা লিখবো রিসার জন্যে।
আমার কাগজ-কলম কেনা হয়নি
এখনো লিখতে পারি নি।
ভাবছি একটা কবিতা লিখবো নার্গিস তোমার জন্যে।
আমি চেষ্টায় আছি, লিখি আর কাটি
ভাষা হারিয়ে যায়, কালি ফুরিয়ে যায়
লেখা ফুরাবে কি?
দোহাই আমাকে একটু সময় দাও
আমি বড় আনকোড়া কবি
এবার কবিতাটা শেষ করতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


